হাজারও ব্যস্ততার মাঝে স্ত্রী গৌরী খানের জন্মদিনকে ভুলেননি বলিউড তারকা শাহরুখ খান। শুধু মনে রেখেছেন তাই নয়, জন্মদিনের যাবতীয় আয়োজনও করেছেন শাহরুখ। শুধু পর্দায় নয়, বাস্তবেও রোমান্টিক নায়ক শাহরুখ, সেকথা যেন প্রমাণ করলেন তিনি।
গৌরীর জন্মদিনের আয়োজন করতে শাহরুখ সঙ্গে নিয়েছেন দীর্ঘদিনের বন্ধু ফারাহ খানকে। জন্মদিনকে একটু ভিন্ন মাত্রা দিতে শাহরুখের আয়োজনের যেন কোনো কমতি ছিল না। তাই আয়োজনটা করা হয় শাহরুখ খানের আলিবাগ বাংলোতে।
শাহরুখ ভক্তরা যেন সবসময় নজরে রাখেন তাদের প্রিয় তারকাকে। তাই তো শহর থেকে একটু দূরের এই আয়োজনেও ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। শাহরুখ তার ব্যক্তিগত ওয়াটার বোট নিয়ে যখন গেটওয়ে অব ইন্ডিয়াতে নামছিলেন, তখন সবাই এসেছেন তাদের প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। এসময় শাহরুখের পরনে ছিল নীল শার্ট এবং কালো প্যান্ট, আর চোখে ছিল রোদ চশমা। জন্মদিনে উপস্থিত ছিল শাহরুখের সবসময়ের সঙ্গী, তার ছোট ছেলে আব্রাম। ইন্ডিয়ান এক্সপ্রেস।








