চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্রবেরি চাষীর ছেলে থেকে জাপানের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী

তাদের পরিবারের ছিলো স্ট্রবেরি চাষ। কে জানতো ওই স্ট্রবেরি চাষীর ছেলেই একসময় রাষ্ট্রের দায়ভার কাঁধে তুলে নিবে। ছেলের উচ্চশিক্ষার খরচ যোগানোর সক্ষমতাও ছিলো না দরিদ্র পরিবারের। তাই কার্ডবোর্ড ফ্যাক্টরিতে কাজ করে নিজের পড়াশোনার খরচ চালান তিনি।

জাপানের হবু প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার জীবনেরই গল্প এটি। ১৯৪৮ সালের ৬ ডিসেম্বর আকিতা এলাকার ওগাচি (বর্তমানে ইয়ুজাওয়া) গ্রামাঞ্চলে জন্ম তার। ভবিষ্যতে যে দেশের প্রধানমন্ত্রী হবে তার কি ওখানে থাকলে চলে। তাই ইয়ুজাওয়া উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি টোকিওতে পাড়ি জমান।

কিন্তু পরিবারের বেশি টাকা প্রদানের সামর্থ্যও নেই। তাই তিনি সবচেয়ে কম খরচে উচ্চ শিক্ষা সম্পন্ন করতে ভর্তি হন হোসেই বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই ১৯৭৩ সালে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন সুগা।

সুগা ১৯৮৬ সালে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপিতে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি এলডিপির সভাপতি।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার শারীরিক সমস্যার কারণে পদত্যাগের ঘোষণা দিলে সুগা নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেন। ১৪ই সেপ্টেম্বর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি পদের জন্য নির্বাচিত হন। তিনি মোট ৫৩৪টি ভোটের মধ্যে ৩৭৭টি ভোট পান।

পার্লামেন্টে ১৬ই সেপ্টেম্বর আরেকটি ভোটে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের নতুন নেতাই নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি সুগা এলডিপির নেতৃত্বও দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানপ্রধানমন্ত্রীস্ট্রবেরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুরাগ কাশ্যপের মৃত্যুর গুজব, নির্মাতার মজার জবাব

পরবর্তী

আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী

পরবর্তী
আসাদ চৌধুরী

আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী

মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা পাবে প্রান্তিক জনগোষ্ঠী

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT