চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেডিয়াম আর্ন্তজাতিক মানের, অথচ কোনো খেলা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আর্ন্তজাতিক মানের অবকাঠামো থাকলেও হচ্ছে না জেলা পর্যায়েরও কোনো খেলা। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই জেলার খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ামোদীদের।

বরিশাল নগরীর বান্দ রোডে ২৯ একর ১৫ শতাংশ জমি নিয়ে শহীদ আব্দুর রব সেরনিযাবাত স্টেডিয়ামটি নির্মাণ করা হয় ১৯৬৬ সালে। তখন স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছিল মাত্র দুই হাজার। কিন্তু সেই সময়ের বরিশালের খেলোয়াড়দের দাপট ছিল দেশ জুড়ে।

বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন, বরিশাল ক্রিকেটে এবার ভালো করেছে। জাতীয় লীগে তারা ভালো করছে, চ্যাম্পিয় হয়েছে।

সদিচ্ছা থাকলে এখানে ক্রিকেটের বড় আসর বসানো সম্ভব বলে তিনি জানান।

ক্রিকেট ও অন্যান্য খেলার আয়োজন এবং দর্শকের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ২০০৬ সালে স্টেডিয়ামটিকে আর্ন্তজাতিক ভেন্যুতে উন্নয়নের কাজ শুরু করে। ফ্লাড লাইট, ৩৫ হাজার দর্শকের জন্য গ্যালারী, পাঁচতলা প্যাভেলিয়ন, মিডিয়া সেন্টার নির্মাণ করা হয়।

তারপর থেমে যায় সব কিছু। বড় ম্যাচ আয়োজনে বরিশালে আর্ন্তজাতিক মানের আবাসিক ব্যবস্থা না থাকা আর বিমান না চলার অজুহাত ছিলো এতদিন। সেই সংকট কেটে গেছে।

Reneta

বরিশাল জেলা ক্রীড়া সংস্থা সাবেক সম্পাদক আমিনুল ইসলাম সুরুজ বলেন, আমাদের এখানে বড় ধরণের কোনো নেতৃত্ব নাই, যে আমাদের এই বিষয়টি তুলে ধরবে বা প্রেসার ক্রিয়েট করবে।

তিনি আরো বলেন, এগুলো পলিটিক্যাল বিষয়, তাই পলিটিক্যালভাবেই মোকাবেলা করতে হয়।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক নূরুল আলম নূরু বলেন, এটাকে আনার জন্য সেন্ট্রালে রাজনৈতিক লোক লাগবে। আর এটার পিছনে লেগে থাকতে হবে, তার দরদ থাকতে হবে।

দেশজুড়ে ক্রিকেট সাফল্যের শরিক হতে চায় বরিশাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টেডিয়ামের দায়িত্ব নিয়ে বরিশালে জাতীয় এবং আর্ন্তজাতিক ম্যাচ আয়োজন করবে এমন প্রত্যাশা বরিশালবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরিশাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT