চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেজ পারফরম্যান্সে এই বলি তারকাদের পারিশ্রমিক কত জানেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ২৬, জুন ২০১৮
বিনোদন
A A

বলিউড সুপারস্টার মানেই দর্শকদের উন্মাদনার শেষ নেই। রূপালী পর্দার বাইরেও প্রিয় তারকাদের পারফরম্যান্স দেখতে চায় না- এমন কেউ আছে বলে মনে হয় না। দীপিকা থেকে ক্যাটরিনা, হৃতিক থেকে রণবীর; এসব তারকাদের লাইভ পারফরম্যান্স মানেই টিকিট বিকোয় হট কেকের মতোই। আর মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য এই সেলেবরা কত পারিশ্রমিক নেন শুনলে চোখ কপালে উঠবে।


হৃতিক রোশন: বিতর্ক তার সর্বক্ষণের সঙ্গী। তাও হলি-বলির ইঁদুর দৌড়ে অনেকটাই এগিয়ে বলিউডের ‘গ্রিক গড’। ২০১৮ সালে বিশ্বসেরা হ্যান্ডসাম অভিনেতাদের তালিকাতেও প্রথম স্থানে ছিলেন তিনি। এ হেন তারকার স্টেজ পারফরম্যান্সের পারিশ্রমিক যে একটু বেশিই হবে তাতে আর আশ্চর্যের কি আছে। এক একটা পারফরম্যান্সের জন্য সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক নেন হৃতিক।


দীপিকা পাডুকোন: বলিউডে এখন তারই রাজত্ব। বি-টাউনে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যেও প্রথম সারিতে তিনি। দীপিকার লাইভ পারফরম্যান্স মানেই মাথার ঘাম পায়ে ফেলতে হয় আয়োজকদের। মাত্র চার মিনিটের স্টেজ পারফরম্যান্সের জন্য দীপিকার পারিশ্রমিক প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।


ক্যাটরিনা কাইফ: ‘চিকনি চামেলি’ হোক বা ‘কালা চশমা’ ক্যাটের স্টেজ পারফরম্যান্স দেখতে হলে একটু বেশিই গাঁটের কড়ি খসাতে হয় দর্শকদের। নায়িকার পারিশ্রমিকও কম কিছু নয়। যে কোনও অ্যাওয়ার্ড শো-তে পারফর্ম করার জন্য ক্যাটের পারিশ্রমিক ৫০ লক্ষ থেকে দেড় কোটি টাকা। তবে, পারফরম্যান্স সময়ের সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বদলে যায়।


রণবীর সিংহ: কাজের প্রতি ডেডিকেশন এবং কমিটমেন্টের নিরিখে তিনি নাকি অনেকের থেকেই এগিয়ে। তিনি অর্থাৎ রণবীর সিংহ। এই মুহূর্তে বলিউডের হার্টথ্রব রণবীরের স্টেজ পারফরম্যান্সের পারিশ্রমিকও অন্যদের থেকেও একটু বেশি। যে কোনও স্পেশাল পারফরম্যান্সের জন্য রণবীরের পারিশ্রমিক ২ কোটি টাকা।

প্রিয়াঙ্কা চোপড়া: বলিউডের গণ্ডি পেরিয়ে ‘পিগি চপস’ এখন হলিউডের মধ্যমণি। ‘কোয়ান্টিকো’ নায়িকা সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে পাঁচ মিনিটের পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি টাকা।

Reneta


সালমান খান: পর্দায় ‘ভাইজান’ মানেই ভক্তেরা মাতোয়ারা। আর যদি ভাইজানের স্টেজ পারফরম্যান্স হয় তাহলে তো আর কথাই নেই। নাচের স্টেপ দিয়ে হোক বা কমেডি  আসর মাতাতে সালমানের জুড়ি নেই। তাই তার পারিশ্রমিকও নজরকাড়া। যে কোনও স্টেজ শো-এর জন্য ভাইজানের পারিশ্রমিক ৫ কোটি টাকার কাছাকাছি।


শাহরুখ খান: স্টেজ পারফরম্যান্সের জন্য বলি বাদশার পারিশ্রমিক ২-৩ কোটি টাকার কাছাকাছি। ঘণ্টা দেড়েকের জন্য শো সঞ্চালনা করতে হলেও একই পারিশ্রমিক নেন শাহরুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাটরিনা কাইফদীপিকা পাড়ুকোনপ্রিয়াঙ্কা চোপড়ারণবীর সিংহশাহরুখ খানসালমান খানহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT