চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেগেনকে নিয়ে তিন ক্লাবের টানাটানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে ষষ্ঠ মৌসুম পার করা জার্মান গোলরক্ষক এই গোলরক্ষক বিশ্বের সেরাদেরও একজন। তাই তাকে দলে পেতে রীতিমতো টানাটানি শুরু করেছে ইউরোপের তিন এলিট ক্লাব- জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখ।

কাতালান ভিত্তিক স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডেপোর্টিভোর খবর অনুযায়ী, বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র দুই বছর বাকি আছে টের স্টেগেনের। বিষয়টা ভালোভাবে জানা থাকায় বেশ লোভনীয় বেতনেই মেসিদের জার্মান সতীর্থকে দলে টানতে চায় এই তিন ক্লাব।

টের স্টেগেনের বয়স এখন ২৭। আর বয়সটাই আকর্ষণীয় হয়ে উঠেছে জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের জন্য। জিওনলুইজি বুফনের একজন বিশ্বমানের বিকল্প হিসেবে টের স্টেগেনকে চাইছে তুরিনের ক্লাবটি। ৩৩ বছর বয়সী কেইলর নাভাসের জায়গায় পিএসজির চাওয়াটাও একই।

তবে দৌড়ে এগিয়ে থাকতে পারে বায়ার্ন। একেতো স্বদেশী, তার ওপর বর্তমান ক্লাব ডিরেক্টর ও কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানও খুব করে চান বাভারিয়ানদের হয়ে মাঠে নামুক স্টেগেন।

বায়ার্নের বিশ্বজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের বয়স চলছে ৩৫। টের স্টেগেনের সঙ্গে জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে একটা স্নায়ুযুদ্ধ আছে তার। কিছুদিন আগে বেশ উত্তাপও ছড়িয়েছে দুজনের চাপা যুদ্ধ। সেসময়টাতে টের স্টেগেনেকেই সমর্থন দিয়েছিলেন কান। ফলে বায়ার্নে ভিড়লে এই নয়্যারকেই দর্শক বানিয়ে তার জায়গা নিতে পারেন টের স্টেগেন!

ট্যাগ: মার্ক আন্দ্রে টের স্টেগেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি নির্বাচনে মাঠে থাকবে প্রশাসন ক্যাডারের ১৫ কর্মকর্তা

পরবর্তী

আমাদের বাড়িতে আগুন লেগেছে: গ্রেটা থানবার্গের টুইট

পরবর্তী

আমাদের বাড়িতে আগুন লেগেছে: গ্রেটা থানবার্গের টুইট

রিয়াল-ম্যানইউ নয়, হালান্ডকে পেল বরুশিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT