টিপস-রিভিউ

স্টুলিশ অ্যাপ সন্দেহজনক

স্টুলিশ অ্যাপ সন্দেহজনক

গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় থাকা ‘সারাহা’ অ্যাপের স্থান এ বছর দখল করে নিয়েছে ‘স্টুলিশ’ নামের একটি অ্যাপ। তবে এ বছরের ‘স্টুলিশ’ অ্যাপের বিরুদ্ধে সাইবার বুলিংসহ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

চলতি মাসে দেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ‘স্টুলিশ’ অ্যাপ কেন্দ্রিক স্ট্যাটাসের সংখ্যা ছিল লক্ষণীয়। অ্যাপটির বিপক্ষেও রয়েছে স্ট্যাটাস।

এমনকি ২৩ মে থেকে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের লোগো সংবলিত একটি স্ক্রিনশট ভেসে বেড়াতে দেখা গেছে।

স্টুলিশ অ্যাপ সন্দেহজনক

স্ক্রিনশটের তথ্য অনুযায়ী স্টুলিশ একটি হ্যাকিং অ্যাপ এবং এটির মাধ্যমে দুই মিলিয়নের বেশি তথ্য হ্যাক হয়েছে।

সন্দেহের মূলে রয়েছে অ্যাপটি যেসব অনুমতি চেয়ে থাকে। এর মধ্যে অন্যতম ‘ডিভাইস আইডি অ্যান্ড কল ইনফরমেশন’।

স্টুলিশ অ্যাপ সন্দেহজনক

অ্যাপটি মোবাইলে ডাউনলোড করার সময় ‘ডিভাইস আইডি অ্যান্ড কল ইনফরমেশন’ অপশনটির মধ্য দিয়ে মোবাইলের ফোন কল সম্পর্কিত তথ্য চুরির অনুমতি চেয়ে থাকে।

ইংরেজিতে লেখা ওই লাইনটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, অ্যাপটি ফোনের নম্বর এবং আইডি সম্পর্কিত তথ্য জানতে পারবে, এমনকি অন্য নম্বর থেকে আসা কোনো কলও যদি চালু থাকে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…