চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডি, মহাখালী, উত্তরা ও পূর্বাচলে নির্মিত হচ্ছে সিনেপ্লেক্স

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৮:৫৮ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
স্টার সিনেপ্লেক্স

সারাদেশে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। কারণ, চাহিদার তুলনায় কম ছবি নির্মিত হচ্ছে। আবার যেসব ছবি নির্মিত হচ্ছে অধিকাংশই মানহীন, দর্শক দেখছেন না। এসব ছবি চলছে না বলে সিনেমা হল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন হল মালিকরা। সিনেমা হল ভেঙে ঝুঁকছেন অন্য ব্যবসায়।

তবে পিছু হাঁটছে না রাজধানীর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সিনেপ্লেক্স নির্মাণ হবে। জায়গাগুলো হলো ধানমন্ডি (সীমান্ত স্কয়ার সংলগ্ন সীমান্ত সম্ভার), মহাখালী, উত্তরা ও পূর্বাচল সিটি।

গতকাল (সোমবার) স্টার সিনেপ্লেক্সের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দেশের জনপ্রিয় এই সিনেথিয়েটারের কর্ণধার বলেন, সীমান্ত সম্ভারে (ধানমন্ডি) তিনটি মাল্টিপ্লেক্স করেছি খুবই মডার্ন ডিজাইন দিয়ে। সবকাজ শেষ। শুধুমাত্র চালু হওয়ার আনুষ্ঠানিকতা বাকি।

Banglabid

এছাড়া নগরীর গুলশান, বনানী ও এর আশপাশ এলাকায় বসবাসরতদের জন্য মহাখালীতে একটি মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে। এর প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

তিনি বলেন, উত্তরা ও পূর্বাচল এলাকাতেও সিনেপ্লেক্স নির্মাণ হবে। একেবারেই নতুন প্রযুক্তি থাকবে সেখানে। দর্শক এতদিন থ্রিডিএক্স টেকনোলজি দেখেছেন। নতুন এসব মাল্টিপ্লেক্সের আমরা কোরিয়ার অত্যাধুনিক ফোরডিএক্স দেখাবো। এটি সারাবিশ্বে সাড়া ফেলেছেন।

স্টার সিনেপ্লেক্স এর চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ফোরডিএক্সে সিট মুভমেন্ট করবে। ছবিতে বৃষ্টি দেখলে পানি পড়বে, বরফ দেখলে ঠাণ্ডা হাওয়া লাগবে, বোমা ব্লাস্ট হলে গরম হাওয়া আসবে। এটা ছবি দেখায় অন্যরকম ফিলিং আনবে।

মাহবুবুর রহমান জানান, রাজধানীর ধানমন্ডি (সীমান্ত স্কয়ার সংলগ্ন সীমান্ত সম্ভার), মহাখালী, উত্তরা ও পূর্বাচল সিটিতে সিনেপ্লেক্স নির্মাণ হবে।
Reneta

এগুলো কাজ শুরু হলে তারপরেই নতুন করে কক্সবাজার ও চট্টগ্রামে মাল্টিপ্লেক্স নির্মাণ শুরু হবে বলেও উল্লেখ করেন মাহবুবুর রহমান।

মাল্টিপ্লেক্স আকারে সিনেথিয়েটার নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর কমপক্ষে চারটি সিনেমা প্রযোজনা করতে চাই। এগুলো সব আমাদের চারপাশের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামের কিছু অংশের গল্প, নারীর ক্ষমতায়ন, মাদক এসব গল্প নিয়েই ছবি প্রযোজনা করা হবে৷ কোন ছবি আগে শুরু হবে শিগগিরই এ বিষয়ে মহরতের মাধ্যমে বিস্তারিত জানানো হবে এমনটাই বলেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সবসময় দেশ ও ইন্ডাস্ট্রির সম্মান রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করি’

পরবর্তী

জাতীয় ঐক্যের পাশাপাশি ২০ দলীয় জোটেও থাকবে বিএনপি

পরবর্তী
বিএনপি-জাতীয় ঐক্য

জাতীয় ঐক্যের পাশাপাশি ২০ দলীয় জোটেও থাকবে বিএনপি

শিক্ষক লাঞ্ছনা: ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতিসহ ৫ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT