বাংলাদেশ

স্কুল পালিয়ে ভাষার মিছিলে আসেন গাজী শহিদুল্লাহ

স্কুল পালিয়ে ভাষার মিছিলে আসেন গাজী শহিদুল্লাহ

বাংলা ভাষার দাবিতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ মিছিলে অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা।

স্কুল পালিয়ে আর কেউ বা স্কুলের পোশাক পরিবর্তন করে যোগ দেয় ভাষার মিছিলে। এমনই একজন খুলনার গাজী শহিদুল্লাহ। ৫২‘র ২৩ ফেব্রুয়ারী খুলনা বিএল কলেজের শিক্ষার্থীদের সাথে তিনি অংশ নেন মিছিলে।

১৯৪৮ সাল থেকে বাংলা ভাষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে খুলনার ছাত্ররা। যা চূড়ান্ত রূপ নেয়  ১৯৫২ সালে। খুলনা বিএল কলেজের ছাত্রদের  ডাকে ভাষা আন্দোলনের কর্মসূচিতে যোগ দেন সেই সময়ের এসএসসি পরিক্ষার্থী গাজী শহিদুল্লাহ। ২১ ফেব্রুয়ারি সকালে মিছিলে অংশ নেওয়ার জন্য স্কুল পালিয়ে খুলনা বিএল কলেজের সামনে আসেন গাজী শহিদুল্লাহ।

তিনি বলেন, বিএল কলেজে আমি যখন ধর্মঘট করাই তখন আমাকে দুই বন্ধু শহীদ লিয়াকত হোসেন ও অ্যাডভোকেট বজলুর রহমান আমাকে সাহায্য করেন।

২৩ ফেব্রুয়ারি খুলনা শহরে বিক্ষোভ মিছিলে স্কুলের ছাত্রদের সম্পৃক্ত করার দায়িত্ব পালন করেন গাজী শহিদুল্লাহ। 

তিনি বলেন, এই আন্দোলনে খুলনার নারীরা প্রথমে যেভাবে অংশ নিয়েছিল তা এর আগে কখনো হয়নি।

ভাষা আন্দোলনে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন জেল খাটতে হয়েছে এ ভাষা সংগ্রামীকে।

বিষয়:ভাষা আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…