জনপদ

স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটেকে পুলিশে সোপর্দ

স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটেকে পুলিশে সোপর্দ

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সময় সজীব নামের এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান চ্যানেল আই অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই বখাটে মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের ওয়াজ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়: বখাটে সজিব দীর্ঘদিন ধরে ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিলো। রোববার সকালে আবার ওই ছাত্রীকে উত্যক্ত করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে।

বিষয়:স্কুল ছাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…