চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্কুলের পড়ায় সীমাবদ্ধ না থেকে সাহিত্যেও প্রবেশ করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
চিনাইর শিশু মেধাবৃত্তি-ব্রাহ্মণবাড়িয়া

শুধু স্কুলের লেখাপড়ায় সীমাবদ্ধ না থেকে শিশুদের সাহিত্য অঙ্গনে প্রবেশ করাতে হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৪তম শিশু মেধাবৃত্তি ও শিশুমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনার্স কলেজ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে রিয়াজুল হক বলেন, স্কুলে শিক্ষার্থীদের ওপর বোঝা চাপিয়ে দেয়া যাবে না। আর এদিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

Banglabid

শিশুদেরকে বৃত্তি প্রদানের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। তাই এ ধরনের উদ্যোগ শিশুদের স্কুল থেকে ঝরে পড়া ঠেকাতে সাহায্য করবে।

চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় এই বৃত্তি প্রদান অনুষ্ঠান ও শিশুমেলা। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।চিনাইর শিশু মেধাবৃত্তি-ব্রাহ্মণবাড়িয়া

অতিথিদের বক্তব্য প্রদান অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১১১ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হয়।

Reneta

সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের লেখাপড়ার মূল্যায়ন এবং পুরস্কৃত করার মধ্য দিয়ে তাদেরকে পড়াশোনার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্য নিয়েই মূলত ২০০৪ সাল থেকে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয় এবং আব্দুর রউফ চৌধুরী স্মৃতি আদর্শ কিন্ডারগার্টেন কর্তৃপক্ষের মিলিত উদ্যোগে শিশু মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়। ২০১৫ সালে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এই ফাউন্ডেশনের আয়োজনেই চলছে বৃত্তি ও শিশুমেলা।

চিনাইর শিশু মেধাবৃত্তি-ব্রাহ্মণবাড়িয়াএর আগ পর্যন্ত পরীক্ষায় মোট অংশগ্রহণকারীদের ২০ শতাংশকে এই মেধাবৃত্তি দেয়া হতো; ৫ শতাংশ মেধাবৃত্তি, আর ১৫ শতাংশ সাধারণ গ্রেড বৃত্তি। এ বছর সেটা কমিয়ে মোট ১৫ শতাংশ করে আর ৫ শতাংশ উপজেলা কোটা রাখা হয়েছে। কেননা গত কয়েক বছরে দেখা গেছে, অনেক উপজেলা থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে কিন্তু বৃত্তি পাচ্ছে না।

এর বাইরে এ বছরই প্রথমবারের মতো যোগ হয়েছে ‘উবায়দুল মোকতাদির চৌধুরী ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড’। বৃত্তি পরীক্ষায় ৯০ এর বেশি নম্বর পাওয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ পাঁচজনকে এই বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে এ বছর থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়ামেধাবৃত্তিশিক্ষাবৃত্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওজনিয়াকি

পরবর্তী

ভুল থেকে না শেখার মাশুল

পরবর্তী

ভুল থেকে না শেখার মাশুল

আবারও স্বপ্নভঙ্গের বেদনা

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT