চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের পূজা এখন সিনেমার নায়িকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
পূজা চেরি

পূজা চেরি

পূজা চেরি কিছুদিন আগেও শিশুশিল্পী হয়ে অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে, নাটক আর চলচ্চিত্রে। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন; তবে শিশুশিল্পী নয়, ছবিতে তিনিই নায়িকা। পূজা চেরি রাতারাতি এমন পাল্টে গেলেন ​কীভাবে? এ ব্যাপারে অবশ্য তার কাছে কোনো উত্তর নেই। কারণ তাকে নিয়ে নতুন চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ছবির নাম ‘পোড়ামন ২’, ‘পোড়ামন’ ছবির সিক্যুয়াল।

‘পোড়ামন’ ছবিটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। ২০১৩ সালের ওই ছবিতে অভিনয় করেন মাহি ও সাইমন সাদিক। তবে এবার ‘পোড়ামন ২’ পরিচালনা করবেন রায়হান রাফি। ছবিতে পূজা চেরি তো নায়িকা, তাহলে নায়ক কে? জানা গেল নায়ক রোশান।

গত বৃহস্পতিবার ছিল আব্দুল আজিজের জন্মদিন। দিনটি উপলক্ষে বিশেষ আয়োজন করেন তিনি। আর এই আয়োজনেই নতুন ছবি আর এই ছবির নায়ক–নায়িকার নাম ঘোষণা করেন।

আব্দুল আজিজ বলেন, ‘রোশান ও পূজাকে এবার জুটি হিসেবে পর্দায় নিয়ে আসছি। এপ্রিল মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে।’

জাজ মাল্টিমিডিয়ার ‘অগ্নি’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন পূজা। সেখানে তিনি মাহিয়া মাহির ছোটবেলার চরিত্রে অভিনয় করেন।

পূজা বলেন, ‘আমার স্বপ্ন ছিল একদিন সিনেমার নায়িকা হব। আমার স্বপ্ন পুরণ হতে চলেছে। এজন্য জাজের কাছে আমি কৃতজ্ঞ।’

Reneta

ওদিকে রোশান গত বছর প্রথম অভিনয় করেন ‘রক্ত’ ছবিতে। পহেল বৈশাখে মুক্তি পাচ্ছে তার অভিনীত আরেকটি ছবি, নাম ‘ধ্যাততেরিকি’।

​‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করছেন রোশান ও পূজা চেরি

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূজা চেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT