চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির হাজারো ‘অপ্রমাণিত’ অভিযোগ চাপা দিয়েছে পুলিশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

যৌন হয়রানির শিকার হয়ে পুলিশের কাছে দায়ের করা অনেক অভিযোগই ‘প্রমাণ পাওয়া যায়নি’ বলে চাপা দেওয়া হয়েছে কানাডায়। কানাডার প্রভাবশালী পত্রিকা ‘দ্যা গ্লোব অ্যান্ড মেইল’ এর অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। (সূত্র: নতুনদেশ ডটকম)

গ্লোব অ্যান্ড মেইলের অনুসন্ধানের পর পুরো কানাডার পুলিশ বিভাগ নড়েচড়ে ওঠেছে। পুলিশের বিশেষ অডিট টিম ‘প্রমাণ পাওয়া যায়নি’ হিসেবে চিহ্নিত ফাইলগুলো নতুন করে পর্যালোচনা শুরু করেছে। একই সঙ্গে দলে দলে পুলিশ সদস্যদের মানসিক প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। পুলিশের উপর বিভাগীয় নজরদারিও বাড়ানো হয়েছে।

জানা যায়, দ্যা গ্লোব অ্যান্ড মেইল কানাডার ৮৭৩টি পুলিশ স্টেশন থেকে ‘ফ্রিডম অব ইনফরমেশন’ আইনের আওতায় যৌন হয়রানির অভিযোগের তদন্ত বিষয়ক ফাইল সংগ্রহ করে টানা ২০ মাস নিজেদের টিম দিয়ে পর্যালোচনা করে। ২০১০ থেকে ২০১৪ সালে বিভিন্ন পুলিশ স্টেশনে দায়ের করা অভিযোগগুলি নিয়ে টানা ২০ মাস ধরে অনুসন্ধান চালায় গ্লোব অ্যান্ড মেইলের অনুসন্ধানী টিম। গত ফেব্রুয়ারি মাসে তারা তাদের অনুসন্ধানের ফলাফল প্রকাশ করে।

Banglabid

২০ মাসের টানা অনুসন্ধানের ফলাফল ধরে গ্লোব অ্যান্ড মেইল জানায়, বিভিন্ন পুলিশ স্টেশনে দায়ের করা যৌন হয়রানির প্রতি পাঁচটি অভিযোগের অন্তত একটিকে পুলিশ ‘অপ্রমাণিত’ ঘোষনা দিয়ে ফাইলচাপা দিয়ে দেয়।

গ্লোব অ্যান্ড মেইলের তথ্যে জানা যায়, পুলিশের পর্যালোচনায় থাকা ৩৭,২৭২টি অভিযোগের অর্ধেকই অপ্রমাণিত হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছিলো। অবশ্য পুলিশ বলছে, অর্ধেক নয়, এক তৃতীয়াংশ অভিযোগ ভুলভাবে ‘কোড’ করা হয়েছিলো।

জানা যায়, এখন পর্যন্ত পুলিশের পর্যালোচনা দল ৬,৩৪৮টি ফাইল পেয়েছে যেগুলো অপ্রমাণিত হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছিলো। এই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পুলিশ ৪০২টি অভিযোগ নতুন করে তদন্ত শুরু করেছে । গ্লোব অ্যান্ড মেইল বলছে, তারা জানতে পেরেছে অন্তত ৬টি অভিযোগ আছে যেগুলো ফৌজদারি অপরাধের দায়ে চার্জ গঠনের প্রমাণ আছে কিন্তু পুলিশ সেগুলো নাকচ করে দিয়েছিলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণযৌন সন্ত্রাসযৌন হয়রানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগের মতো নেই আর শিশু সংগঠনগুলো

পরবর্তী

স্কুলগুলোতে কমছে শিশুর মানসিক বিকাশে সহায়ক কার্যক্রম

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলগুলোতে কমছে শিশুর মানসিক বিকাশে সহায়ক কার্যক্রম

তিশা চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসু চরিত্র রূপায়ণে সাহায্য করেছেন বিপাশা আপু: তিশা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT