বিনোদন

স্কার্ফ নিয়ে বিড়ম্বনায় লোহান!

স্কার্ফ নিয়ে বিড়ম্বনায় লোহান!

এবার বিমানবন্দরে বিড়ম্বনায় পড়তে হল হলিউড তারকা লিন্ডসে লোহানকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার সময় তিনি এ বিড়ম্বনার শিকার হন। তবে বিড়ম্বনায় মূলে ছিল তার মাথায় পড়া স্কার্ফ। জানালেন, এবারই প্রথম তিনি জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি চিনতে পারেননি তাকে। পরে তার পাসপোর্টে পরিচয় পেয়ে লজ্জাতেই পড়তে হয় তাদের।

পুরো বিষয়টি নাকি উপভোগ করেছেন লিন্ডসে। বললেন, ‘আমি বিস্মিত! তবে খানিকটা আশাহত হয়েছিলাম। আমার জন্ম তো এই নিউইয়র্কেই। আর সেখানেই কি না এমন পরিস্থিতিতে পড়তে হল!’

এই অভিনেত্রী তার এক পোস্টে জানান, তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে নিউইয়র্ক ফিরছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…