আন্তর্জাতিক

স্কটল্যান্ডে নতুন ধরনের ডায়াবেটিস পরীক্ষা শুরু

ডাক্তার পরীক্ষা করছেন রোগীর রক্তের পরীক্ষা ল্যাবরেটরিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ডাক্তার রক্তের নমুনা পরীক্ষা করছেন ল্যাবরেটরিতে, স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বে এই প্রথম স্কটল্যান্ডে ডায়াবেটিস রোগীর জন্য সি-পেপটাইড রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে টাইপ-১ ডায়াবেটিস রোগীর ইনসুলিন গ্রহণের প্রয়োজনীয়তা আর থাকবে না।

এক গবেষণায় এমনটাই প্রমাণ হয়েছে।

বিবিসি জানায়, এই ‘সি -পেপটাইড’ রক্ত পরীক্ষার মাধ্যমে একজন রোগীর শরীরে কত পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে তা জানা যাবে। এমনকি যে সমস্ত ডায়াবেটিস রোগী বছরের পর বছর ধরে ইনসুলিন গ্রহণ করছে তাদের চিকিৎসা পদ্ধতিতেও আসবে পরিবর্তন।

নভেম্বর মাসের ১ তারিখ থেকে স্কটল্যান্ডে এই রক্ত পরীক্ষাটি করা যাবে। পরীক্ষার মাধ্যমে টাইপ-১ রোগীর ডায়াবেটিস নির্ণয়ের সঠিক তথ্য পাওয়া যাবে। তবে টাইপ-১ রোগী থেকে টাইপ-২ রোগীর কারণের থাকবে পার্থক্য।

ডায়াবেটিস প্রধানত ২ প্রকার। টাইপ-১ ডায়াবেটিস ও টাইপ-২ ডায়াবেটিস। টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না।

অন্যদিকে টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে পর্যাপ্ত ইনসুলিন উৎপন্ন হয় না অথবা উৎপন্ন হলেও সঠিকভাবে কাজ করে না।

তবে দুই বছর পাইলট গবেষণার ফলে ডায়াবেটিস এবং এন্ডোক্রাইনোলজি কনসালট্যান্ট প্রফেসর মার্ক স্ট্রাচান জানিয়েছেন, এই নতুন সি-পেপটাইড রক্ত পরীক্ষার ফলে একজন ডায়াবেটিস রোগী নিজেরাই কতটা ইনসুলিন তৈরি করছেন তা ডাক্তাররা বের করতে পারবেন।

বিষয়:স্কটল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…