চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য, ইমরুলকে আগলেই রাখছেন তামিম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৫ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা ক্যাচ মিসের জন্য প্রস্তুত, মাঠে প্রতিদ্বন্দ্বিতা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে প্যাট কামিন্সের ক্যাচ ছেড়েছিলেন শফিউল। নইলে হয়ত আরও বড় রানের লিড পেতে পারত বাংলাদেশ। সেই আক্ষেপ না ফুরোতেই অজিদের দ্বিতীয় ইনিংসেও ক্যাচ মিসের মহড়া। ব্যক্তিগত ১৪ রানে জীবন পান ওয়ার্নার, আর ৩ রানে স্মিথ। স্বাগতিকদের জয়ের স্বপ্নে কাটা হয়ে দিনশেষে টিকে আছেন তারা দুজনই।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অজিরা ২ উইকেটে ১০৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। ওয়ার্নার ৭৫ ও স্মিথ ২৫ রানে ব্যাট করছেন। ক্যাচ মিসের বড় মূল্যই দিতে হচ্ছে বাংলাদেশকে।

সাকিবের বলে ওয়ার্নারের ক্যাচ ছাড়েন স্লিপে দাঁড়ানো সৌম্য। স্মিথ শর্টলেগে সুযোগ দেন ইমরুলকে। দিনের খেলা শেষে ব্যাটসম্যানদের কাছাকাছি দাঁড়ানো ফিল্ডারদের সামর্থ্য নিয়ে তাই প্রশ্ন উঠল স্বাভাবিকভাবেই। তবে তামিম ইকবাল আগলে রাখলেন দুই সতীর্থকেই। আত্মবিশ্বাসী কণ্ঠেই বললেন, সুযোগ এলে তারা ক্যাচ লুফে নেবে।

Banglabid

‘দুইটা জায়গাই খুব কঠিন ফিল্ডিং করার জন্য, স্লিপ আর সিলিতে। আমার কাছে মনে হয়, আমাদের সম্ভাব্য সেরা ফিল্ডাররাই দাঁড়াচ্ছে। ইমরুল অনেকদিন ধরেই সেখানে দাঁড়ায়, সৌম্যও অনেকদিন ধরে করছে। এই একটা-দুইটা জায়গায় আসলে খুব সহজ ক্যাচও খুব কঠিন। তবে যারা আছে তারা নিজেদের সেরাটাই দিচ্ছে। তারা শুধু ম্যাচে এসে দাঁড়ায় না। বরং অনুশীলনেও কষ্ট করে। আমাদের ক্রিকেট যেমন উন্নত হয়েছে, ক্যাচিংয়েও উন্নতি হয়েছে। সুযোগ এলে তারা ক্যাচ লুফে নেবে।’

তামিমের দৃষ্টিতে দুটি সুযোগই বেশ কঠিন ছিল। তবে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশ যে ম্যাচের লাগাম পুরোপুরি নিয়ে নিতে পারত সেই আক্ষেপও করলেন দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাট করা এই উদ্বোধনী।

‘জাস্ট হাতে লেগে পড়ে গেছে বলে যে সেটা ক্যাচ ছিল, ব্যাপারটা এ রকমও নয়। খুব কঠিন ছিল। সৌম্যরটা খুব দ্রুত ছিল। স্মিথ ও ওয়ার্নারের ক্যাচ দুইটা নিতে পারলে আমরা অবশ্যই খুব ভালো অবস্থানে থাকতাম। এখনকার যে পরিস্থিতি, এখনো তাদের ১৫৬ রান লাগবে, এই অবস্থায় আমরা তাদের কাজটা কঠিন করে তুলতে পারি, আবার সহজও করে দিতে পারি। আমাদের চেষ্টা থাকবে, ওদের কাজটা কঠিন করে দেয়ার। ওদের এই দুটা উইকেটের যেকোনো একটা যদি নিতে পারি, তাহলে ম্যাচটা আবার ওপেন হয়ে যাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার মাঝে ফিরে আসুন প্রিয় মেয়র

পরবর্তী

মক্কা থেকে মিনায় যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

পরবর্তী
মিনায় হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, মুসল্লিরা ঘোরাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কা থেকে মিনায় যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT