চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর রানে ফেরার দিনে খুলনার নায়ক ফ্লেচার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারের ব্যাটে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় তুলেছে খুলনা টাইগার্স। ৬ ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান মুশফিকুর রহিমের দলের।

৩১ বলে ৪৩ করে সৌম্য আউট হন। থিসারা পেরেরাকে নিয়ে বাকি কাজ টুকু সারেন ফ্লেচার। ক্যারিবীয় তারকার অপরাজিত ৭১ রানে ৩৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় খুলনা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করা সিলেট ৫ উইকেটে ১৪২ রান তুলেছিল। সেটি ১৪.২ ওভারে টপকে যায় খুলনা।

মিঠুন ৫১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেছেন। আগের চার ম্যাচের একটিতে জিতে টেবিলের তলানিতে থাকা সিলেটের আসরে জয় মাত্র একটি।

এদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন মোহাম্মদ মিঠুন। তার দৃঢ়তায় শুরুতে ধীরে ঘুরতে থাকা রানের চাকায় গতি পায় সিলেট। শেষ ১০ ওভারে ১০০ রান তুলে খুলনাকে চ্যালেঞ্জ জানায় লড়াই করার মতো পুঁজি তুলে।

খুলনার পেসার খালেদ ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন নাবিল, রাব্বি ও সৌম্য।

Reneta

জবাব দিতে নেমে ফ্লেচার ও সৌম্যের জুটি থেকে আসে ৯৯ রান, ৬৫ বলে। সৌম্য ৬ চার ও এক ছয়ে ৩১ বলে ৪৩ রান করে নাজমুল ইসলামের বলে কাটা পড়েন।

ফ্লেচার ছিলেন সাবলীল। দারুণ ব্যাটিংয়ে ৪৭ বলে ৭১ রান করে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন, মেরেছেন ৫টি করে চার ছক্কা। তাকে সঙ্গ দিয়ে শেষদিকে মাঠে নামা পেরেরা ৯ বলে ২২ রানের ঝড় তুলে থাকেন অপরাজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইগার্সপেরেরাফ্লেচারবঙ্গবন্ধু বিপিএল-২০২২মিঠুনলিড স্পোর্টসসিলেট সানরাইজার্সসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT