বিনোদন

সৌমিত্রর নাতির অবস্থা আশঙ্কাজনক

সৌমিত্রর নাতির অবস্থা আশঙ্কাজনক

রনদীপ বসু

ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। চিকিৎ​সকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার দুপুরে থেকে কলকাতার মল্লিকবাজারে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়সহ পরিবারের সবাই এখন আছেন হাসপাতালে।

আলিপুর থানা থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা নাগাদ নিউ আলিপুর স্টেশন রোডে রণদীপ বেপরোয়াভাবে বাইক চালান। ওই সময় রাস্তার পাশের দেয়ালের সঙ্গে তা​র বাইকের ধাক্কা লাগে। আর তাতেই ঘটে দুর্ঘটনা। বাইকে রণদীপের এক বন্ধুও ছিল। তিনিও গুরুতর আহত হয়েছেন।

সেখান থেকে উদ্ধার করে রাতেই পুলিশ তাদেরকে নিউ আলিপুরের একটি হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে তাদেরকে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি করা হয়।

বিষয়:সৌমিত্র চট্টোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…