বিনোদন

সৌমিত্রের অবস্থা স্থিতিশীল, করোনায় আক্রান্ত কুমার শানু

বাংলাদেশের জনপ্রিয় গায়ক কুমার শানু করোনায় আক্রান্ত, সৌমিত্রের অবস্থা স্থিতিশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌমিত্রের অবস্থা স্থিতিশীল, কুমার শানু করোনায় আক্রান্ত, চ্যানেল আই অনলাইন সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেলুদা খ্যাত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা মুক্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এমন খবরে স্বস্তি বাংলা সিনেমাপ্রেমীদের মনে। তবে এরইমধ্যে এলো আরেকটি খারাপ সংবাদ। করোনায় আক্রান্ত বাংলার আরেক জনপ্রিয় শিল্পী কুমার শানু।

করোনা আক্রান্ত হওয়ার কথা নিজের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে কুমার শানুর টিম। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘শানুদা দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ, দয়া করে তার আরোগ্য কামনা করুন।’

বাঙালি এই গায়কের পারিবারিকসূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন কুমার শানু। এরপর সব মেনেই করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টই এদিন পজিটিভ এসেছে। সূত্রের খবর আপতত হোম আইসোলেশনেই রয়েছেন কুমার শানু।

বিষয়:করোনা কুমার শানু সৌমিত্র চট্টোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…