চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌমিত্র’র জীবনী নিয়ে ছবি করছেন পরমব্রত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বিশিষ্ট কারো জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করা যেন বর্তমান সময়ে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। হলিউড, বলিউড, টলিউডসহ সব ইন্ডাস্ট্রিই হাঁটছে একই পথে। আর এবার পর্দায় আসতে চলেছে পশ্চিম বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী!

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি সংবাদে জানা গেছে, সৌমিত্র’র জীবনী নিয়ে নির্মিতব্য ছবিটির পরিচালনা করবেন এই সময়ের আরেক মেধাবী অভিনেতা ও নির্মাতা পরমব্রত চ্যাটার্জী।

শুধু তাই নয়, ছবিটি পরিচালনার পাশাপাশি সৌমিত্র’র তরুণ বয়সের চরিত্রেও অভিনয় করবেন পরমব্রত।

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে তার বায়োপিকে তার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন ছাড়াও আরো বেশ কিছু দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন পরমব্রত।

এদিকে অভিনয় জীবনে সৌমিত্রের অর্জনের শেষ নেই। পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, দাদা সাহেব ফালকে, ফ্র্যান্স সরকারের ‘নাইট অফ দ্য লেজিওন অফ অনার’সহ অসংখ্য সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।

তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘ফেলুদা’। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তিটলিউডঢালিউডপরমব্রতসত্যজিৎসৌমিত্র চট্টোপাধ্যায়হলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT