চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সৌভাগ্যের ব্যাপার, বিরাট অর্জন, বিরাট সুযোগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে ২১ বছরের পথচলায় আইসিসির এলিট প্যানেলভুক্ত হতে পারেননি বাংলাদেশি কোনো আম্পায়ার। মূলত দীর্ঘ পরিসরের ম্যাচ পরিচালনার জন্যই করা হয় এলিট প্যানেল। করোনা পরিস্থিতি বাংলাদেশি আম্পায়ারদের সেই সাদা পোশাকে ম্যাচ পরিচালনার সুযোগ করে দিচ্ছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে আম্পায়ারিং পলিসিতে বদল এনেছে আইসিসি। আন্তর্জাতিক ভ্রমণের ঝুঁকি মাথায় রেখে স্বাগতিক দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠে নামানোর নির্দেশ এবছরই দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। যার সুফল আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পেতে যাচ্ছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের আসন্ন হোম সিরিজ পরিচালনায় দেখা যেতে পারে দেশের আম্পায়ারদের। ব্যাপারটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন আম্পায়ারিং থেকে অবসর নেয়া জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মনি। রোববার মিরপুরে আম্পায়ারিং কোর্স পরিচালনার ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

‘অবশ্যই, অবশ্যই সুযোগ। টেস্ট ম্যাচে আম্পায়ারিং করা সৌভাগ্যের ব্যাপার এবং বিরাট অর্জন, বিরাট সুযোগ। আমার মনে হয় বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা সুযোগ হতে যাচ্ছে।’

‘এখনো পর্যন্ত জানি যে স্বাগতিক আম্পায়াররাই আম্পায়ারিং করবে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা পারফরম্যান্স যদি মাঠে এবং টিভিতে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশি আম্পায়ারদের নিয়ে আইসিসির দ্বিতীয় চিন্তা আসবে যে, আমাদের আম্পায়াররা উপরে যাওয়ার যোগ্য।’

Reneta

এপর্যন্ত টেস্ট পরিচালনার স্বাদ পেয়েছেন বাংলাদেশের চার আম্পায়ার। যখন একজন স্বাগতিক আম্পায়ার রাখার সুযোগ ছিল, তখন বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন এএফএম আখতারউদ্দিন, একটি করে মাহবুবুর রহমান ও শওকাতুর রহমান।

২০০২ সালের পর এনামুল হক মনিই কেবল দাঁড়াতে পেরেছেন টেস্ট ম্যাচে। ২০১২ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের ম্যাচে অস্ট্রেলিয়ান রড টাকারের সঙ্গী ছিলেন তিনি। মনি ২০১৫ সালে অবসর নেন আম্পায়ারিং থেকে। এখন স্থানীয় আম্পায়ারদের প্রশিক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT