আন্তর্জাতিক

সৌদি সীমান্তে হাউতি বিদ্রোহীদের হামলা, নিহত ৩

সৌদি সীমান্তে হাউতি বিদ্রোহীদের হামলা, নিহত ৩

সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সীমান্ত চৌকিতে মর্টার হামলা চালিয়েছে ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা। এতে নিহত হয়েছেন ৩ সৌদি কর্মকর্তা। ওই হামলায় আরও ২ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এরপর হামলার জবাবে বিদ্রোহীদের উপর গুলিবর্ষণ করেছে সৌদি বাহিনী। এর আগে হাউতিদের সাথে এক যুদ্ধে দেশটির ৩ জন সীমান্তরক্ষী নিহত হয়।

ইয়েমেনের এডেনে হাউতি এবং প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির সমর্থক যোদ্ধাদের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ১২ যোদ্ধা ও সাধারণ মানুষ নিহত হয়।

বিষয়:হাউতি বিদ্রোহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…