চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমাবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিমাণ কমাবে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় যে উদ্বেগ তৈরি হয়েছে সে প্রেক্ষাপটে অস্ত্র বিক্রির পরিমাণ কমিয়ে দেয়ার কথা বলছেন মার্কিন কর্মকর্তারা।

পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এমন অস্ত্র সৌদি আরবের কাছে আর বিক্রি করবে না যুক্তরাষ্ট্র।

তবে আমেরিকা বলছে, সৌদি আরবের সীমান্তে নিরাপত্তার জন্য যে ধরনের সামরিক সরঞ্জামের প্রয়োজন সেগুলো বিক্রি করা হবে। এছাড়া বোমা হামলার সময় যাতে বেসামরিক মানুষ নিহত না হয় সেজন্য সৌদি আরবের পাইলটদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র।

এর বাইরে সৌদি আরবের কাছে সামরিক হেলিকপ্টার বিক্রির জন্য ৩ বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে সেটি এগিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন জানিয়েছে, সৌদি আরব যেভাবে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে তাতে অনেক ভুল রয়েছে এবং তাতে তারা উদ্বিগ্ন।

গত অক্টোবরে ইয়েমেনে এক জানাযার সময় বিমান হামলায় ১৪০জ ন নিহত হয়েছিল। সেই বোমা হামলার জন্য সৌদি আরবকে দায়ী করা হয়। ওই ঘটনার পর হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেছিলেন, দেশটির প্রতি মার্কিন নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে সৌদি আরবকে ‘যা খুশি তাই করার স্বাধীনতা’ দেয়া হয়নি।

Reneta

ইয়েমেনের হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলা শুরু করে ২০১৪ সালে। ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদিকে ইরান-সমর্থিত হাউতি বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা শুরুর পর ইয়েমেনে হাজার-হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ৩০ লাখের বেশি মানুষ তাদের বাসস্থান হারিয়েছে।

তবে ব্যাপক সংখ্যায় বেসামরিক মানুষ হত্যার অভিযোগ অস্বীকার করে সৌদি আরব বলছে বেসামরিক মানুষ যাতে হতাহত না হয় সেজন্য তারা সব ধরনের চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েমেন যুদ্ধসৌদি আরবহাউতি বিদ্রোহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংরেজিতে চালু হচ্ছে জেন্ডার নিরপেক্ষ সর্বনাম

পরবর্তী

রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ পরিবারের শ্রদ্ধা

পরবর্তী

রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ পরিবারের শ্রদ্ধা

সাঁওতালদের ওপর হামলা: হাইকোর্টের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT