আন্তর্জাতিক

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক, তথ্য লোপাট

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক, তথ্য লোপাট

গত শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিলো। তবে তার কিছুক্ষণের মধ্যে সাইটটি পুনরুদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ডিরেক্টর আহমেদ নকিবুল।

ওয়েব সাইটটিতে রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ তথ্যাদি ছিল বলে নিশ্চিত করা হয়। তবে অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের বিপুল সংখ্যক তথ্য লোপাটের আশংকা করা হচ্ছে।

রিয়াদ ভিত্তিক বিভিন্ন পত্রিকায় রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্যে লোপাটের খবর নিশ্চিত করা হয়েছে। কোনো কোনো পত্রিকা প্রমাণ স্বরূপ রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ দলিলের ছবিও ছেপেছে।

বিষয়:হ্যাকিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…