চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্ত হামলার শিকার দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার, সাগরে উত্তেজনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাশকতা হামলার চেষ্টায় দুটি সৌদি তেলের ট্যাঙ্কে মারাত্বক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজারিয়া সৈকতে রোববার এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সৌদি জ্বালানী মন্ত্রী। 

এটাকে বিশ্ব জ্বালানী নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে মনে করা হচ্ছে।

একটি বিবৃতিতে সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, ফুজাইরাহ বন্দরের কাছাকাছি ওই হামলায় জাহাজগুলোর ‘অনেক’ ক্ষয়ক্ষতি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, অনেক গুলো দেশের নাগরিক থাকা দুটি জাহাজ হামলার শিকার হয়। তবে হতাহতের কোন তথ্য জানা যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলার এই ঘটনা ‘উদ্বেগজনক এবং ভীতিকর’ এবং এর পূর্ণ তদন্তের আহবান জানিয়েছেন।

এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা চলছে। এখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক পঞ্চমাংশ রপ্তানি হয়ে থাকে।  যুক্তরাষ্ট্রের বাহিনী ও নৌ চলাচলের ওপর ইরানের হুমকির ‘পরিষ্কার ইঙ্গিত’ পাওয়ার কথা জানিয়ে কিছুদিন আগে ওই এলাকায় অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে ওই অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান।

Reneta

‘আরব উপসাগর অতিক্রমের সময় আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছাকাছি এলাকায় দুইটি সৌদি তেলের জাহাজ গুপ্ত হামলার শিকার হয়েছে।’, সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সি মি. ফালিহকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে।

দুইটি জাহাজের একটি সৌদি অপরিশোধিত তেল নিয়ে রাস তারুনা বন্দর থেকে যুক্তরাষ্ট্রের সৌদি আরামকোর গ্রাহকদের উদ্দেশ্যে যাচ্ছিল।

হতাহতের কোন খবর পাওয়া যায়নি, তবে দুইটি জাহাজের বড় ধরণের ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মি. ফালিহ বলছেন, সাগরে নৌচলাচলের এবং তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব রয়েছে।

তবে ফুজাইরাহ বন্দরে রবিবার বিস্ফোরণের যে খবর দিয়েছিল আরব আমিরাতের গণমাধ্যম, তা নাকচ করে দিয়েছিল আমিরাতের সরকার।

ওই এলাকা দিয়ে নৌযান চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT