চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাতারি ভাই’দের পাশে থাকার প্রতিজ্ঞা করলেন এরদোগান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
কাতার-এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রতিজ্ঞা করেছেন, উপসাগরীয় আঞ্চলিক সঙ্কট নিরসনে কাতারের পাশে থেকে নিজের ক্ষমতায় থাকা সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। তিনি বলেন ‘আমরা আমাদের কাতারি ভাইদের একা ছাড়ব না।’

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে নিজের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) সঙ্গে ইফতার শেষে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেছেন, কাতারকে একঘরে করে দিয়ে আঞ্চলিক সমস্যা সমাধান সম্ভব নয়। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরবসহ বাকি দেশগুলোকে তিনি অনুরোধ জানান।

সৌদি সরকারের প্রতি একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, ‘আপনারা উপসাগর অঞ্চলের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। আমরা আপনাদের পবিত্র স্থানগুলোর রক্ষক বলে ডাকি।

তাই আপনাদেরই বিশেষভাবে ভ্রাতৃত্বের পক্ষে কাজ করা উচিত, শত্রুতার পক্ষে না। আপনাদের কাজ করতে হবে ভাইদের এক করার জন্য। এটাই আমরা সৌদি, পবিত্র মসজিদসমূহের অভিভাবকের কাছ থেকে আশা করি।’

কাতারকে জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের ধারাবাহিকতায় ইয়েমেন ও মালদ্বীপ। কাতারের ৫৯ ব্যক্তি ও ১২টি দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম চারটি দেশ সরাসরি জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ আনে।

জঙ্গিবাদে কাতারের সম্পৃক্ততার ব্যাপারে এরদোগান বলেন, ‘এমন কোনো কিছুই ঘটেনি। আমি ওই সংগঠনগুলো সম্পর্কে জানি।’ দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরদোগানকাতার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT