আন্তর্জাতিক

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ১৯

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ১৯

সৌদি আরবে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৯ মিশরীয় নাগরিক নিহত এবং অন্তত ২২জন আহত হয়েছে।

মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে সংযোগ সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। মিশরের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে ৪৪জন মিশরীয় নাগরিক ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের মদিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:সৌদি আরব-সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…