প্রবাস সংবাদ

সৌদি আরবে গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত

গাড়ি উল্টে বাংলাদেশি নিহত

সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দা থেকে ২শ’ কিলোমিটার দূরে আল হামিনায় গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই পাঁচ বাংলাদেশি নিজেদের গাড়ি করে মদিনা থেকে জেদ্দা ফিরছিলেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (স্থানীয়) কে এম সালাহ উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে নিহত এবং আহতদের পরিচয় প্রকাশ করেছেন।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বন্দর ঝাউতলা গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ফাহিম এবং একই জেলার বন্দর থানার বাজুরবাগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ।

এছাড়া আহতরা হলেন নারায়ণগঞ্জ বন্দর থানার মোস্তফা মেম্বারের ছেলে হানিফ, আলমের ছেলে মতিউর রহমান এবং হারুজ মিয়ার ছেলে সেলিম।

আহতরা আল হামিনা এবং কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট হতাহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় আইনি পরামর্শ ও সহায়তা দেয়ার কথা জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিষয়:সৌদি আরব-বাংলাদেশি নিহত সৌদি আরব-সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…