আন্তর্জাতিক

মক্কার কাছে ভয়াবহ দুর্ঘটনায় ৩৫ এশীয় হাজি নিহত

সৌদি আরব-মক্কার কাছে বাস দুর্ঘটনা

সৌদি আরবে মক্কা শহরের কাছে হাজিদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি লোডার ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ৪ জন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মক্কা ও মদিনার সংযোগ সড়কের ‘মদিনাহ’ এলাকার আল-আখাল সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ভাড়া করা বাসটিতে মূলত এশিয়া থেকে যাওয়া হজযাত্রীরাই ছিলেন। তবে কয়েকজন আরবও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মদিনাহ পুলিশের মুখপাত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাননি।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বাসটিতে কোন কোন দেশের নাগরিক ছিলেন সে সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ। তবে ঘটনাটির তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

বিষয়:মক্কা সৌদি আরব-সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…