চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের রিয়াদে গণহত্যা দিবস পালিত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৪:৪৬ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২১
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় গতকাল গণহত্যা দিবস পালন করা হয়েছে। সন্ধ্যায় দূতাবাস চত্বরে এ উপলক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ভয়াবহ গণহত্যাকে স্মরণ করে কয়েকশ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সময় মোমবাতি প্রজ্জ্বলন করেন। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীগণ মোমবাতি প্রজ্জ্বলন করে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালরাতে নিহত সকল বীর শহীদদের। এ সময় সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো ২ লাখ মা বোনকে।

গণহত্যা দিবস নিয়ে রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর ইতিহাসে এটি একটি জঘন্যতম নির্মম হত্যাকাণ্ড। পাকিস্তানী হানাদার বাহিনী ২৫ মার্চ কালরাতে অতর্কিতে নিরস্ত্র বাঙ্গালির ওপর বর্বরোচিত হামলা করে, হত্যা করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষকে। ঢাকা পরিণত হয় এক মৃত্যু উপত্যকায়। ২৬ মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।

বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পৃথিবীর কোন দেশে যেন আর কখনও এরকম গণহত্যা সংঘটিত না হয়।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণহত্যা দিবসরিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT