আন্তর্জাতিক

সৌদিতে ২ দিনের জন্য উটের ভাড়া ৪৫ কোটি টাকা

সৌদিতে উটের ভাড়া নিয়ে আলোচনা, বিশাল সংখ্যক উটের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে উটের ভাড়া নিয়ে আলোচনা চলছে, বিশাল সংখ্যক উটের সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে আব্দুল্লাহ বিন ওউদা নামের একজন উটের মালিক ৪৫ কোটি ৭৩ লাখ টাকায় সবচেয়ে বড় উট ভাড়া দেয়ার চুক্তি করে ইতিহাস গড়েছেন।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়: একটি উট মাত্র ৪৮ ঘণ্টার জন্য ভাড়া করতে ২০ মিলিয়ন রিয়াল গুণতে হয়েছে সৌদি আরবের এক নাগরিককে।

ক্যামেল ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফাহদ বিন হিথলিন উটটি ভাড়া নেয়ার একটি ডকুমেন্টারি ভিডিও শেয়ার করেছেন।

ফাহদ বিন হিথলিন টুইটে বলেন, উটের জগতে আজ একটি ঐতিহাসিক দিন। আব্দুল্লাহ বিন ওউদার সাথে সর্বকালের সবচেয়ে বড় উট ভাড়ার চুক্তি সম্পন্ন হয়েছে। আবদুল্লাহ আল-দাব্বুস এবং আব্দুল্লাহ বিন ওউদা এটি মাত্র ৪৮ ঘণ্টার জন্য ইজারার চুক্তি করেছেন।

হিথলিন আরও বলেন, উটের অর্থনৈতিক লাভ হবে না যদি না আমরা তাদের সাথে শিশুদের মতো আচরণ করি এবং আমরা তাদের ইজারা বা বিক্রি না করি। আমাদের উটের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমি আশা করি সব মালিক আব্দুল্লাহ বিন ওউদার উদাহরণ অনুসরণ করবেন।

আরব জীবনে উট যুগে যুগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এটি সৌদি ঐতিহ্য ও সংস্কৃতির একটি মহান প্রতীক হিসেবে বিবেচিত হয়। এজন্য উটকে মরুভূমির জাহাজও বলা হয়।

বিষয়:উট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…