চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে ইসলামিক সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

সৌদি বাদশাহ সালমান আয়োজিত সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ ও ২১ মে সৌদির রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য ‘আরব-ইসলামিক-অ্যামেরিকান সামিট’ ছাড়াও ওই সময় আরও বেশ কয়েকটি আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সৌদির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সেই সম্মেলনে বাদশাহর আমন্ত্রণে আরও যাচ্ছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং নাইজারের মাহামাদু ইসোফৌসহ আরও বেশ কয়েকজন আরব দেশীয় রাষ্ট্রনায়ক।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু থেকেই বারবার ট্রাম্পের বিরুদ্ধে জনমনে ইসলামভীতি ছড়ানোর অভিযোগ উঠেছে। তবে আসন্ন এই সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্তকে ট্রাম্প সহযোগীরা মুসলিম বিশ্বের সঙ্গে তার সম্পর্ক উন্নয়নের একটি চেষ্টা হিসেবে দেখছেন।

আল আরাবিয়া জানায়, সম্মেলন ছাড়াও ছয়-দেশীয় গাল্ফ করপোরেশন কাউন্সিলের প্রতিটি সদস্য দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে ট্রাম্প আলাদাভাবে বৈঠক করবেন। এছাড়া সৌদি ও মার্কিন নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন রিয়াদের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।

সৌদি আরবের বাদশাহ সালমানের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জর্ডান, আলজেরিয়া ও নাইজার ছাড়াও ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বু মানসুর হাদি ও মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদকে সম্মেলনে অংশ নেয়ার জন্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান। তুরস্ক, পাকিস্তান, ইরাক এবং তিউনিশিয়ার রাষ্ট্রনায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় আরব নিউজ।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম সৌদি আরব সফর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে সৌদি ছাড়াও ইসরায়েল এবং ভ্যাটিকানে যাবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামিক সম্মেলনডোনাল্ড ট্রাম্পসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তনে হাইকোর্টের আদেশ

পরবর্তী

বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পরবর্তী

বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রন্টি দাস আবেদ

এবার রন্টি ছেলের মা

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT