ক্রিকেট

সোহান-আফিফ-শামীমে অধিনায়কের আস্থা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, অধিনায়ক ও তার সহকারী সহকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, একজনের হাতে ব্যাট, অন্যজনের হাতে হেলমেট ও ব্যাগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজে লোয়ার মিডলঅর্ডারে দারুণ অবদান রেখেছেন নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ব্যাটিং ত্রয়ীর উপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সচরাচর মাহমুদউল্লাহ পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করলেও জিম্বাবুয়ের বিপক্ষে মিডলঅর্ডারে নেমেছেন। অজিদের বিপক্ষে উপরের দিকে ব্যাটিং করতে দেখা যেতে পারে সাইলেন্ট কিলারকে।

ব্যাটিং অর্ডারে প্রমোশন নেয়ার পেছনে বড় কারণ লোয়ার-মিডলঅর্ডার শক্তিশালী হওয়া। যেখানে দলের আস্থাশীল সোহান-আফিফ-শামীম।

মাহমুদউল্লাহ বললেন, ‘সোহান-আফিফ-শামীমদের গেম শেষ করার সামর্থ্য আছে। ওরা ভালো ছন্দে আছে। তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। আশা এই সিরিজেও তারা তাদের প্রতিভা ও স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।’

‘বেশিরভাগ সময় ৫-৬’এ ব্যাটিং করেছি। জিম্বাবুয়ে সফরে উপরের দিকে ব্যাটিং করেছি। অস্ট্রেলিয়া সিরিজেও হয়তবা উপরের দিকে ব্যাটিং করতে হতে পারে। চেষ্টা করব যেন দলের প্রয়োজনে অবদান রাখতে পারি।’

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিষয়:আফিফ ওয়েড মাহমুদউল্লাহ রিয়াদ শামীম সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…