চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিয়ে ফেলুন সোশ্যাল মিডিয়ার আসক্তি

নুসরাত শারমিননুসরাত শারমিন
৭:২১ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৭
লাইফস্টাইল
A A
সোশ্যাল মিডিয়ার আসক্তি

সকালে ঘুম থেকে উঠেই কী করেন প্রথমে? উত্তরটা সবার জানা। স্মার্ট ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করেন। রাতে ঘুমাতে গেলেও একই কাজ। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘুমে চোখ ঢুলুঢুলু। কিন্তু স্মার্ট ফোনটি হাত থেকে রাখতে ইচ্ছে করে না। আর অফিসের টাইমে তো কাজের প্রয়োজনেই ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়া। এক কথায় আমাদের জীবনটা এখন আটকে গিয়েছে সোশ্যাল মিডিয়ার কারাগারে। কীভাবে কমানো সম্ভব এই আসক্তি? জেনে নিন কিছু পদ্ধতি।

নোটিফিকেশন বন্ধ করে রাখুন
সোশ্যাল মিডিয়াগুলোর নোটিফিকেশন সাধারণত অন করা থাকে স্মার্ট ফোনে। নোটিফিকেশন বন্ধ করে রাখুন। কারণ, নোটিফিকেশনের শব্দে ফোনটা হাতে নেয়ার পর শুধুই কি নোটিফিকেশনটা দেখা হয়? নাহ, আনমনেই দীর্ঘ সময় চালানো হয় স্মার্ট ফোন। নোটিফিকেশন বন্ধ থাকলে বার বার স্মার্ট ফোন হাতে নেয়ার বদলে দিনের নির্দিষ্ট একটি সময়ে বসে এক নজরে ঝটপট সব নোটিফিকেশন দেখে নিতে পারবেন। এতে সোশ্যাল মিডিয়ায় আসক্তি কিছুটা হলেও কমবে।

নিজেকে নিয়ন্ত্রণ
সোশ্যাল মিডিয়ার নেশার কবল থেকে মুক্তি পেতে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। দিনে কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবেন তা নিজেই ঠিক করে নিন। কখন সময় দেবেন সেটাও ঠিক করুন। এবার ঠিক ওই সময় বাদে অন্য সময়ে সোশ্যাল মিডিয়া ভুলেও ছোঁবেন না। এতে নেশা অনেকটাই কাটবে।

নতুন শখ নিয়ে সময় কাটান
সোশ্যাল মিডিয়া ছাড়া আর কিসে আগ্রহ আছে আপনার? ছবি আঁকা কিংবা গান শোনা? সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে ক্রিয়েটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখুন। এতে সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ার প্রতি নির্ভরশীলতা অনেকটাই কমবে।

পরিবারের সঙ্গে বেশি সময় কাটান
পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গেলে কিংবা খাবার টেবিলেও কি চোখের সামনে স্মার্ট ফোন থাকে? সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে আপনি হারিয়ে ফেলছেন সুন্দর পারিবারিক মুহূর্তগুলো। তাই পরিবারকে বেশি সময় দিন, আড্ডায় অংশ নিন, পরিবারের সবাইকে নিয়ে বেড়িয়ে আসুন। এতে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি অনেকটাই কমবে।

বই পড়ুন
সোশ্যাল মিডিয়ার আগ্রাসনে বই পড়ার অভ্যাস হারিয়ে যাচ্ছে না তো? বই তো সবচেয়ে কাছের বন্ধু। তাই সোশ্যাল মিডিয়ার নেশায় বইকে দূরে ঠেলে না দিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। যতক্ষণ বই পরবেন ততক্ষণ আর সোশ্যাল মিডিয়ায় সময় দেবেন না। এভাবে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি কবে আসবে। ফেমিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসক্তিনেশাসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT