চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমালিয়ায় হোটেলে হামলায় সাংবাদিকসহ নিহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোমালিয়া-হোটেলে বোমা হামলা

সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেলে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় এ পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে কানাডীয়-সোমালি টিভি সাংবাদিক হোদান নালায়েহ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও হামলা থেকে রক্ষা পাওয়াদের কয়েকজন জানিয়েছেন, শুক্রবার রাতে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে এক আত্মঘাতী হামলাকারী কিসমায়ো বন্দরে অবস্থিত আসাসে হোটেলে ঢুকে পড়ে। গাড়িটি হোটেল ভবনের কাছে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়।

এরপরই কয়েকজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলিবর্ষণ শুরু করে।

হামলার সময় আসাসে হোটেলে ছিলেন ৪৩ বছর বয়সী নালায়েহ ও তার স্বামী ফরিদ। হামলায় তারা দু’জনই মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যম এবং সোমালি জার্নালিস্টস এসোসিয়েশন জানিয়েছে।

ওই সময় আসন্ন আঞ্চলিক নির্বাচন উপলক্ষে ওই এলাকার রাজনীতিক ও দলীয় প্রধানরা হোটেলের ভেতর বৈঠক করছিলেন।

Reneta

হোটেলের নিরাপত্তা কর্মকর্তা আবদি দুহুল বার্তা সংস্থা এএফপি’কে জানান, নিহতদের মধ্যে একজন সাবেক আঞ্চলিক প্রশাসন বিষয়ক মন্ত্রী এবং একজন আইনপ্রণেতা রয়েছেন।

তবে হামলাকারীদের কেউ হোটেল ভবনের ভেতরে রয়ে গেছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।

জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোমালিয়াসোমালিয়া-হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানি নেতাদের ইসরায়েল গুপ্তহত্যার চেষ্টা করেছিল: যুক্তরাষ্ট্র

জুলাই ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিষমুক্ত নিরাপদ আম চাষ

জুলাই ৩, ২০২৬

জলাবদ্ধতায় ভোগান্তিতে পুরান ঢাকার মাজেদ সরদার রোডের বাসিন্দারা

জুলাই ৩, ২০২৬

ডিয়েগো এটা তোমার জন্য..

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT