চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে শুরু চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০১, মে ২০২২
বিনোদন
A A

প্রতি ঈদের আগের রাত থেকে চ্যানেল আইয়ে শুরু হয়ে যায় ঈদের অনুষ্ঠান। এবারও হচ্ছে না ব্যতিক্রম। সোমবার চাঁদ রাত, আর এদিন থেকেই বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে চ্যানেল আই।

সেই ধারাবাহিকতায় এদিন দর্শক দেখবেন শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’।

বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এই নাটকের মাধ্যমে ২৭ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন আফজাল ও তুষার।

বেশ কয়েক বছর ধরেই চ্যানেল আইয়ের দর্শকদের জন্য আফজাল হোসেন নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘ছোট কাকু সিরিজ’। সেই সিরিজের এবারের পর্বে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন তুষার খান। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরি হচ্ছে বিশেষ ধারাবাহিক নাটক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’।

৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত প্রমুখ চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে একই সময়ে প্রতিদিন ঈদুল ফিতরের সপ্তম দিন পর্যন্ত।

এদিন ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের বিশেষ নাটক ‘পরের জায়গা পরের জমি’। নাটকে অভিনয় করেছেন শাহেদ আলী, সোমনা সোমা, মো. বারী, তানায আজিম, পৃথিয়া, হাফিজুর রহমান, কাজি প্যারিস প্রমুখ।

Reneta

রাত ১টায় দর্শক দেখতে পারবেন জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় ঈদের বিশেষ ‘তৃতীয় মাত্রা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অর্ষাআফজাল হোসেনঈদ ২০২২তুষারতৃতীয় মাত্রানাটকফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রমিক দিবসে শুটিংকর্মীদের শ্রদ্ধা জানালেন শাকিব

পরবর্তী

ওমিক্রনের নতুন উপ-ধরণে করোনা সংক্রমণ বাড়াতে পারে

পরবর্তী

ওমিক্রনের নতুন উপ-ধরণে করোনা সংক্রমণ বাড়াতে পারে

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২৫

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT