চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনম-আনন্দের বাড়িতে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার হলো চোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ভারতীয় সংবাদমাধ্যম জুড়ে কদিন আগেই প্রকাশ্যে এসেছিল সোনম কাপুর ও আনন্দ আহুজার দিল্লির বাড়ি থেকে ২.৪ কোটি রুপির নগদ অর্থ ও গহনা চুরি হওয়ার খবর। সেসময় চুরির সাথে সম্পৃক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও অবশেষে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে দোষী চোরকে।

জানা গেছে, সোনম কাপুরের দিল্লির বাসভবনে কর্মরত একজন নার্স ও তার স্বামী এই চুরির সাথে জড়িত ছিলেন। অপর্ণা রুথ উইলসন নামক সেই নার্স সোনম কাপুরের শাশুড়ির দেখাশোনা করতেন। অপর্ণার স্বামী নরেশ কুমার সাগর শকরপুরের একটি প্রাইভেট ফার্মে একজন হিসাবরক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সরিতা বিহারে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং নতুন দিল্লি জেলার স্পেশাল স্টাফ ব্রাঞ্চের একটি দল অভিযান চালায়। সেখান থেকে তারা উইলসন এবং তার স্বামীকে গ্রেপ্তার করেন। তবে চুরি যাওয়া নগদ অর্থ ও গহনা এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে সূত্র।

ধারণা করা হচ্ছে, ১১ ফেব্রুয়ারি এই চুরির ঘটনা ঘটেছে। যার প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি সোনম কাপুরের শাশুড়ি তুঘলক রোড থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন।

এদিকে নিজেদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন সোনম ও আনন্দ। বর্তমানে সোনম ও আনন্দ মুম্বাইতে অনিল কাপুরের বাড়িতে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ আহুজাচুরিচোরদিল্লি পুলিশসেবিকাসোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT