চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ হকের ‘চম্পাবতী’ মঞ্চে আনছে প্রাচ্যনাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

পল্লীকবি জসীম উদ্দিনের অমর সৃষ্টি ‘বেদের মেয়ে’ অবলম্বনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লিখেছিলেন নাটক ‘চম্পাবতী’।  এবার এটি মঞ্চে আনছে নাটকের দল প্রাচ্যনাট। নাটকটি নির্দেশনা দিয়েছেন রন্তিক বিপু।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩১তম ব্যাচের সনদপত্র বিতরণ ও সমাপনী প্রযোজনা মঞ্চায়ন অনুষ্ঠান।  সনদপত্র বিতরণ শেষে ৩১তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চস্ত করবে ‘চম্পাবতী’। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি  থাকবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক।

নাটকটি সম্পর্কে নির্দেশক রন্তিক বিপু জানিয়েছেন, চম্পাবতী আত্মঘাতি এক প্রেমের গল্প। কিন্তু আমরা চম্পাবতীকে শুধু আত্মঘাতি প্রেমিকা হিসাবে দেখিনি। দেখেছি রাধা, বেহুলা, মহুয়ার মতো ঐতিহ্যের বাহক হিসাবে। সেই তাগিদেই নাট্যকারকে কাছে রেখে আমরা নাট্যের শুরুতেই রাধা, বেহুলা এবং মহুয়ার অংশ সংযোজন করেছি। একইভাবে সপ্তম দৃশ্যের জায়গায় একটি স্বপ্নদৃশ্য সংযোজন করেছি কারণ নাট্যকার পঞ্চম, সপ্তম এবং নবম এই তিনটি দৃশ্য প্রায় একইভাবে শুরু করেছেন।

মহড়ায় ব্যস্ত সময় পার করছে ‘চম্পাবতী’ নাটকের শিল্পী ও কলাকুশলীরা

নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করবেন নোভাইরা রহমান,তৃপ্তি রানী মন্ডল, মো. সাইফুল ইসলাম মন্ডল, আলী উম্মুল ফারিয়া,মেহেদী হাসান রাজু, রিফাত খান অনিক,অনন্যা গোস্বামী, আফরোজা ইয়াসমীন, নাফিসা ফেরদৌস, মৌসুমি আক্তার, জোহরা ফেরদৌস, শাহানা আক্তার, অমিতাভ রায়, রাজীব চন্দ্র, অরুপ ভৌমিক, রফিকুল ইসলাম, মো. সৈকত আহমেদ, শফি কালাম,নাইমুল আলম, আবু সালেহ অর্ণ্, শেখ সজিব ইসলাম, সজীব চন্দ্র সরকার, রিসাত, ইমরান হোসেন, প্রসেনজিৎ।

নির্দেশকের সহকারি মিঠুন সাহা, মঞ্চ পরিকল্পনায় রন্তিক বিপু ও মিঠুন সাহা। পোষাক পরিকল্পনায় আছেন বিলকিস জাহান জবা। সংগীত ভাবনায় রিফাত আহমেদ নোবেল ও সুর সংযোজনে রন্তিক বিপু। সংগীত প্রয়োগে রেজা, মেবিন, তানজিম, সন্ধি, প্রিয়ম, পাপ্পানা, নাফিসা, সুমি।

কোরিওগ্রাফি করবেন মো. ফরহাদ আহমেদ, আলোক পরিকল্পনায় মোখলেছুর রহমান, মঞ্চ ও প্রপস নির্মাণ তানজি কুন। পোস্টার ও লিফলেট ডিজাইন করেছেন সাফায়াত খান। আর প্রযোজনা ব্যবস্থাপনায় ফুয়াদ বিন ইদ্রিস, মো. সোহেল রানা। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সাইফুল ইসলাম জার্নাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাচ্যনাট
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT