চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’র পাঁচ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

চলতি সপ্তাহে থাকছে নাটকের দল প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’র পাঁচটি প্রদর্শনী! রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুটি এবং মহিলা সমিতিতে তিনটি প্রদর্শনী রয়েছে!

৯ জুলাই সন্ধ্যা ৭টায় শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল হলে এবং ১২ জুলাই একই সময়ে শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে নাটকটি। এ ছাড়া ১৩ জুলাই সন্ধ্যা ৭টা এবং ১৪ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দেখা যাবে নাটকের তিনটি শো।

ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

আগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা নামে এক চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে। তার এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। গবেষণা করতে গিয়ে উমা জড়িয়ে পড়ে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। অনেক অজানা সত্য সে আবিষ্কার করে, সেই সঙ্গে কমলা হত্যাকাণ্ডের রহস্যও উদ্‌ঘাটিত হয়।

আগুনযাত্রা নাটকে অভিনয় করেছেন শা‌হেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শার‌মিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর র‌হিম খান, র‌কি খান, তান‌জি কুন, ডায়ানা ম্যার‌লিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি প্রমুখ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদপ্রাচ্যনাটমঞ্চরকি খানলিড বিনোদনশাহেদ আলীসানজিদা প্রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৪, ২০২৬

ধর্ম বিশ্বাস নিয়ে ভাইরাল বিজয়ের পুরনো বক্তব্য

মে ১৪, ২০২৬

বিশ্বকাপের আগে তেহরানে বিদায়ী সংবর্ধনা ইরানের ফুটবলারদের

মে ১৪, ২০২৬

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রথম জানাজা সম্পন্ন

মে ১৪, ২০২৬

অন্যান্য রোগ হামে আক্রান্ত শিশুর শারীরিক জটিলতা বাড়াচ্ছে

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT