চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌমিত্রর নাতির জ্ঞান এখনো ফেরেনি, মুক্তি পাচ্ছে ‘মেসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০৬, মে ২০১৭
বিনোদন
A A
রণদীপ বসু

রণদীপ বসু

ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু বাড়ির কাছে নিউ আলিপুরে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩০ মার্চ। পরদিন দুপুরে কলকাতার মল্লিকবাজারে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। না, এখনো জ্ঞান ফেরেনি তার। রণদীপের মা, নাট্যব্যক্তিত্ব পৌলমী বসু, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে।

পরিচালক অর্ণব রিংগো বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘মেসি’ মুক্তি পাচ্ছে ২৬ মে। এই ছবিতে অভিনয় করেছেন রণদীপ বসু। পরিচালক এই দুর্ঘটনার পর রণদীপের জন্য প্রার্থনা করার আবেদন জানান সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ‘মেসি’ ছবির প্রোমোশন, ডিজিটাল পোস্টার সব ক্ষেত্রেই রয়েছে সেই আবেদন। জানা গেল, শুধু ‘মেসি’ নয়, পরিচালকের পরবর্তী ছবি ‘সেনাপতি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। এদিকে গতকাল শুক্রবার এসেছে ‘মেসি’ ছবির ট্রেলার। শুরু হয়েছে ছবির প্রমোশনও।

পারিবারিক সূত্রে জানা গেছে, রণদীপের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সংকটজনক অবস্থায় অনেক দিন পর্যন্ত তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়। এখন আর সাপোর্ট প্রয়োজন হচ্ছে না। সম্প্রতি রণদীপের হাতে একটি অস্ত্রোপচার হয়েছে। রণদীপের জ্ঞান ফেরানোর জন্য নানা পরীক্ষামূলক পদ্ধতি অবলম্বন করছেন চিকিৎসকেরা। কিন্তু তেমন কোনও সাড়া পাওয়া যাচ্ছে না।

Banglabid

বাংলা ছবির জগতে নতুন প্রজন্মের প্রতিভাময় অভিনেতা রণদীপ। ২০১২ সালের ছবি ‘দত্ত ভার্সেস দত্ত’ মুক্তি পাওয়ার পর সমালোচকেরা প্রশংসা করেন তাঁর। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ক্ষত’ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়। ‘মেসি’তে তাঁর অভিনয় নিয়ে উচ্ছ্বসিত পরিচালক।

‘মেসি’ ছবির পোস্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাওর এলাকায় ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া প্রয়োজন

পরবর্তী

খেলাঘরের শেখ জামাল বধ

পরবর্তী
দুর্দান্ত বোলিং করেও ম্যাচ বাঁচাতে পারেননি আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

খেলাঘরের শেখ জামাল বধ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কামাল লোহানী

সংগীতের নতুন ধারা প্রবর্তন করেছিলেন পণ্ডিত রামকানাই দাশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT