চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের ব্যাটে ইনিংস পরাজয় এড়াল বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:১৬ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মেহেদী হাসান মিরাজ আউট হতেই আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন নুরুল হাসান সোহান। টেলের ব্যাটারদের ওপর ভরসা না করে একের পর এক বাউন্ডারি মেরে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় পড়তে দেননি দলকে। তারপরও অবশ্য বড় হার এড়ানো যায়নি। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৩ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে ১০ উইকেটে।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে চতুর্থ দিনের এক সেশনেই ম্যাচের ফল চলে আসে। অ্যান্টিগায় আগের টেস্টও শেষ হয়েছিল এক দিন আগেই।

টেস্টে এটি বাংলাদেশের ১০০তম হার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২২ বছরে বাংলাদেশ খেলেছে ১৩৫ ম্যাচ। যার মধ্যে হার একশটিতে। ১৬ ম্যাচে জয় আর ১৮টিতে ড্র।

অ্যান্টিগার পর সেন্ট লুসিয়ায়ও ঘুরে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। যার ফল টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ।

বাংলাদেশ: ২৩৪ ও ১৮৬  ওয়েস্ট ইন্ডিজ: ৪০৮ ও ১৩/০

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশের সামনে এবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। আগামী ২ জুলাই শুরু প্রথম ম্যাচ।

Reneta

চতুর্থ দিনে খেলা শুরু হয় দুপুরের পর। সকালের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় দুই সেশন নষ্ট হয়। ১৩২ রানে ৬ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ৪ উইকেট নিয়ে ইনিংস হার এড়াতে আরও করতে হবে ৪১ রান।

দলীয় রান দেড়শ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরে যান মিরাজ (৪)। এক প্রান্ত থেকে রান তোলেন সোহান। ইবাদত হোসেন, শরিফুল ইসলামদের দর্শক বানিয়ে টানা কয়েকটি বাউন্ডারি মেরে ইনিংস ব্যবধানে হারের মঞ্চ থেকে টেনে উদ্ধার করেন দলকে। ৫০ বল খেলে ৬০ রানে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ২টি ছক্কা।

শেষে খালেদ আহমেদ বোকামি করে রান আউট না হলে ক্যারিবীয়দের লক্ষ্যটা আরেকটু বড় হতে পারত। প্রথম ইনিংসে ২৩৪ রান তোলা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮৬ রানে। কেমার রোচ, আলঝারি জোসেফ ও জেইডেন সীলস নেন তিনটি করে উইকেট।

ওয়েষ্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তোলে ৪০৮ রান। স্বাগতিকরা ১৩ রানের লক্ষ্য তাড়া করে ২.৫ ওভারে। দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ৪ ও জন ক্যাম্বেল ৯ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসেন্ট লুসিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT