মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ আর কানাডার সংগীতশিল্পী দ্য উইকেন্ডের মন দেওয়া-নেওয়া চলছে অনেক দিন। আর এ খবর এখন আর পুরোনো নয়। নতুন খবর হলো, সেলেনা গোমেজ নাকি বিয়ের পরিকল্পনা করছেন। ‘স্টারবয়: লিজেন্ড অব দ্য ফল ২০১৭ ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করে ফিরে আগস্টেই বিয়ের কাজ সেরে ফেলতে চান। এমন ঘোষণা কিন্তু সেলেনা গোমেজ নিজে এখনো দেননি। সংবাদ মাধ্যম যতটুকু জানতে পারছে, তা এই জুটির বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য।
বিশ্বাস না করে উপায় আছে? বিয়েতে সেলেনা গোমেজ কী পোশাক পরবেন, তাও নাকি চূড়ান্ত হয়ে গেছে! বাকি শুধু আনুষ্ঠানিকতা।
সেলেনা কিন্তু দ্য উইকেন্ডের প্রেমে ভালোভাবেই ডুবেছেন। বন্ধুদের কাছে কী বলেছে জানেন? দ্য উইকেন্ডের সঙ্গে নাকি তার আত্মার সম্পর্ক! ইনটাচ।








