চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলেনাকে খুব পছন্দ বিবারের মায়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- জাস্টিন বিবারের মা প্যাটি ম্যালেট খুশি সেলেনাকে নিয়ে

চ্যানেল আই অনলাইন- জাস্টিন বিবারের মা প্যাটি ম্যালেট খুশি সেলেনাকে নিয়ে

তিন বছর আগের ভাঙা সম্পর্ক থেকে সদ্যই আবার জোড়া লেগেছে সেলেনা-বিবার জুটির। এই জুটিকে নিয়ে বেশ খুশি স্বয়ং জাস্টিন বিবারের মা প্যাটি ম্যালেট। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর ২৩ বছর বয়সী পুত্রের ২৫ বছর বয়সী বান্ধবীকে তিনি খুবই ভালবাসেন।

যদিও ছেলে বিবার তাঁর সাথে জীবনের সব বিষয় নিয়ে আলোচনা করে না বলে তিনি জানেন না সত্যিই সেলেনা-বিবার আবার এক হয়েছেন কি না, তবু তিনি তাঁর ছেলের যে কোন সিদ্ধান্ত সবসময় সমর্থন করবেন বলে জানান। সেলেনার সঙ্গে তাঁর নিজের সম্পর্কও নাকি বেশ মধুর।

সেলেনা-বিবারের প্রায় তিন বছরের সম্পর্ক ২০১৪ সালে এসে হঠাৎই ভেঙে যায়। ২০১২ সালেও বিবারের মা এক অনুষ্ঠানে সেলেনার ভূয়সী প্রশংসা করে। তাঁর ছেলের সাথে সেলেনাকেই সবচেয়ে বেশি মানায় বলেও সে সময় মন্তব্য করেন প্যাটি। সে সময় সেলেনা-বিবারের সঙ্গে একই সাথে মার্কিন মিউজিক অ্যাওয়ার্ডের পরবর্তী পার্টিতেও যোগ দেন প্যাটি ম্যালেট।

এমনকি ছেলের সাথে সেলেনার বিচ্ছেদ হওয়া স্বত্তেও ২০১৬তে সেলেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্যাটি ঠিকই সার্বক্ষণিক খোঁজ রেখেছেন তাঁর। জন্মদিনে বিশেষ বার্তাও পাঠিয়েছেন সেলেনাকে, টুইটারের মাধ্যমে।

ছেলের মা ছেলের প্রাক্তন কিংবা বর্তমান প্রেমিকা সেলেনাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত থাকলেও, মুখে কিন্তু কুলুপ এটেছেন সেলেনা-বিবার। ভালোবাসার পুনর্মিলনের জোর গুঞ্জন কিংবা চাক্ষুস প্রমাণ থাকলেও নিজে থেকে কাউকে এখনও কিছু জানাচ্ছেন না বা কোন ঘোষণা দিচ্ছেন না এই জনপ্রিয় তারকা জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন বিবারসেলেনা গোমেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরুজালেম কখনোই অন্য কারো রাজধানী ছিল না: নেতানিয়াহু

পরবর্তী

প্যারিসের পথে প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী

প্যারিসের পথে প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের শক্ত প্রতিরোধ

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT