বাংলাদেশ

ময়মনসিংহে হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের শক্ত প্রতিরোধ

ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভের সামনে স্থান, যেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি চিহ্ন হিসেবে নির্মিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা। নভেম্বর থেকে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানী বাহিনী।

ময়মনসিংহ শহরের পাশ দিয়ে এ রাস্তা চলে গেছে ভারত সীমান্তবর্তী হালুঘাটের তেলিখালীতে। মুক্তিযুদ্ধের সময় তেলিখালী ছিলো গুরুত্বপূর্ণ এলাকা।

ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তেলিখালীর ওপর দিয়েই মুক্তিযোদ্ধারা বাংলাদেশে ঢুকে পাকিস্তানী বাহিনীর উপর হামলা চালিয়েছে। ৭১ এর ৩ নভেম্বর তেলিখালীতে পাকিস্তানী বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালান মুক্তিযোদ্ধারা।

সেই অভিযানে শতাধিক পাকিস্তানী সেনা নিহত হয়। দখলমুক্ত করা হয় তেলিখালী। সেদিন নিহত হন ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ২১ জন ভারতীয় সেনা।

তেলিখালীতে পাকিস্তানী বাহিনীকে পরাস্ত করার পর ময়মনসিংহের আরও কয়েকটি এলাকায় পাকিস্তানী বাহিনীর ওপর সফল অভিযান চালান মুক্তিযোদ্ধারা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:নভেম্বর পাকিস্তানী ময়মনসিংহ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…