চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসের পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একই লক্ষ্য অর্জনে দুই হাজার বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সেক্টরের অংশগ্রহণকারীসহ একশ’র বেশি বিশ্ব নেতা এই সামিটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, শেখ হাসিনা সামিটে ‘হাই লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরকারি- বেসরকারি পর্যায়ে একত্রে লড়াই করার অঙ্গীকার ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ‘হাই- লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে তার সরকারের এসডিজি অর্জনসহ জলবাযু পরিবর্তনের সমস্যা সমাধানে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

হাসিনা-মাখোঁ দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের নেতার আলোচনা চলমান রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, এসডিজি অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপের বিষয় প্রাধান্য পাবে। এই সফর বাংলাদেশ-ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে।

Reneta

তিনদিনের সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT