চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলফি নিয়ে দু’চার বয়ান

মাহবুব রেজা মাহবুব রেজা
৪:৪২ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
শিল্প সাহিত্য
A A

বলা হয় আমাদের নিত্যদিনে সেলফি একটি অপরিহার্য অংশ। সেলফি ছাড়া যেন আমাদের চলেই না। কথায় কথায়, উঠতে বসতে, ঘুমে জাগরণে এমনকি অপারেশন থিয়েটারে পর্যন্ত সেলফি আপন মহিমায় তার জায়গা করে নিয়েছে। সেলফি প্রেমিরা বলছেন সেলফি নাকি তাদের সার্বক্ষণিক সঙ্গী! মনোবিশ্লেষকরা সেলফির ভালোমন্দের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলছেন। কারণে অকারণে মানুষের এই সেলফি নির্ভর হয়ে পড়াকে বিশ্লেষকরা এক ধরনের রোগ হিসেবে উল্লেখ করেছেন। মানুষের মধ্যে যেভাবে ক্রমাগত সেলফি তোলার প্রবণতা বাড়ছে তাতে করে সামনের দিনে এই প্রবণতা মাদকাসক্তির পর্যায়ে চলে যায় কিনা তা নিয়ে তারা শংকা প্রকাশ করেছেন।

এখন প্রশ্ন কবে থেকে, কিভাবে আমাদের মধ্যে এই সেলফি রোগ সংক্রমিত হল? গবেষকরা গবেষনা করছেন। তথ্য উপাত্ত বের করার কসরতও হয়ত করছেন। তা তারা করতেই পারেন তবে সেলফি কে কবে কোথায় কিভাবে প্রথম আবিষ্কার করেছিলেন তা নিয়ে কথা থেকে যায়। আমাদের উপমহাদেশে সত্যজিৎ রায়ই প্রথম সেলফি তুলেছিলেন সেরকম প্রমাণাদি পাওয়া যায়।

সম্ভবত ১৯৩৪ কিংবা ১৯৩৫ সালের কথা। কিশোর সত্যজিৎ ঠিক করলেন মাকে নিয়ে একটি ছবি তুলবেন। মা সুপ্রভা দেবীকে রাজীও করালেন কিশোর। কিন্তু সেই ছবিতে শুধু মা আর সত্যজিৎ থাকবে কেন? বাবা সুকুমার রায় থাকলে মন্দ কি! বাবাকে ছবিতে রাখতে পারলে বেশ হয়। কিন্তু বাবা তো গত হয়েছেন সত্যজিৎ যখন দু বছরের তখন। তাহলে উপায় কি! ঘরে যে বাবার একটি মাত্র ছবি আছে। বুদ্ধি বের করলেন সত্যজিৎ। বাবার ছবিকে রাখা হল ফ্রেমে, ছোট একটি সেন্টার টেবিলে।
ঠিক হল মা। ছেলে আর মৃত বাবার ছবি রেখে একই ফ্রেমে তিন জনের ছবি তোলা হবে। কিন্তু তিনজনের ছবি একত্রে করে ছবিটা তুলবে কে? আর তুললে কিভাবে?

কিশোর সত্যজিৎ তার বুদ্ধি খাটালেন। তিনি করলেন কি ক্যামেরার সাটারের সুইচের সাথে সুতো এমনভাবে বেঁধে দিলেন যাতে নিজের বাম হাতে সুতো টানলেই ছবি উঠে যায়। সত্যজিৎ এর বুদ্ধিতে কাজও হল দারুণ।
কিশোর সত্যজিতের তোলা সেই ঐতিহাসিক ছবিটি কি আসলে শুধুমাত্র একটি সাধারণ ছবি ছিল?
আলোকচিত্রিরা বলছেন বিশ্বখ্যাত চলচিত্র নির্মাতা সত্যজিত এর তোলা সেই ছবিটিই পৃথিবীর প্রথম সেলফি।
পৃথিবীর ইতিহাসে সেলফির আবিষ্কার , কে প্রথম সেলফি তুলেছিলেন এধরনের বিতর্ক নিয়ে আলোকচিত্রিদের এই বক্তব্যের পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা উঠে আসতেই পারে কিন্তু সত্যজিৎ রায়ের তোলা এই ছবিটিকে অগ্রাহ্য করতে করা যাবে কি!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT