চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা’ ম্যাচে সুযোগ হারানোর আক্ষেপ পোড়াচ্ছে বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচে হেরেছে তার দল। তবুও এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে ম্যাচটাকে বাংলাদেশের কোচ হিসেবে নিজের সেরা ম্যাচ বলছেন জেমি ডে। আর তার শিষ্য জামাল ভূঁইয়া পুড়ছেন দারুণ দুই সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপে। লাল-সবুজ অধিনায়কের মতে, তার নিজের শটগুলো লক্ষ্য খুঁজে পেলে ফলটা এমন নাও হতে পারতো!

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। কিন্তু ফল আসলে বোঝাতে পারবে না এই ম্যাচে কতটা প্রাধান্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা।

নিজেদের ভেজা আর ভারী মাঠে র‍্যাঙ্কিংয়ে ৬২ নম্বর স্থানে থাকা কাতারকে কঠিনভাবেই চেপে ধরেছিল ১২৫ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ। ২৮ মিনিটে প্রথম গোল হজম করা স্বাগতিকরা বাকি সময়টুকু গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে গেছে। ৪৩ মিনিটে পরপর তিনবার গোললাইন থেকে কাতারের খেলোয়াড়দের গায়ে লেগে বল না ফিরলে প্রথমার্ধেই পাল্টে যেতে পারত ম্যাচের চিত্র।

Banglabid

পরে ৭৪ মিনিটে জামাল ভূঁইয়াকে গোল করতে দেননি কাতারি ডিফেন্ডার। লক্ষ্য বরাবর বাংলাদেশ অধিনায়কের শট হেড করে কোনরকমে ফিরিয়ে দেয়া হয়েছে। পরের মিনিটে মাহাবুবুর রহমান সুফিলের আরেকটি শট ফিস্ট করে ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

আগামী বিশ্বকাপের স্বাগতিক ও এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে এভাবে সুযোগ হাতছাড়া হওয়ায় নিজেদের অভাগাই মানছেন জামাল, ‘ব্যক্তিগতভাবে আমি খুব হতাশ। আমরা বড় বড় সুযোগ পেয়েছিলাম। আমার নিজেরই দুটো সুযোগ ছিল। দুবার বল লাইন থেকে বিপদমুক্ত করা হয়েছে। আমরা যে সুযোগগুলো পেয়েছি কাতার মোটেও তা পায়নি। আমরা অনেক পরিশ্রম করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাতার দুই গোল নিয়ে গেছে।’

শিষ্যদের এমন পরিশ্রম মুগ্ধ করেছে কোচ জেমি ডেকে। টানা ৯০ মিনিট লড়াই করে যাওয়ার মানসিকতা ভবিষ্যতে বজায় রাখতে পারলে ফল তুলে নিতে বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস তার।

Reneta

‘আমরা জানতাম খেলাটা কঠিন হবে। কাতার দারুণ কঠিন এক প্রতিপক্ষ। কিন্তু ছেলেরা যেভাবে খেলেছে তা আমার প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। আমার চোখে ওরা ছিল অসাধারণ। অনুশীলনের প্রথমদিন থেকেই ওরা কঠোর পরিশ্রম করেছে। যা পরিকল্পনা ছিল সেটা করে দেখিয়েছে। গোল পেলে হয়তো ভালোই হতো। তবে সত্যিই আমি আমার খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট।’

২০১৮ সালে দায়িত্ব নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতা ঢুকিয়ে দিয়েছেন জেমি। তার অধীনে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে জেতার অভ্যাস গড়ে তুলেছে লাল-সবুজরা। বৃহস্পতিবার ভাগ্য প্রসন্ন থাকলে হয়তো ১২৫ ধাপ এগিয়ে থাকা কাতারের সঙ্গে ড্র কিংবা জয়ও পেতে পারতো তার দল। সবদিক বিবেচনায় বাংলাদেশকে কোচিং করানোর মধ্যে এই ম্যাচকেই এগিয়ে রাখছেন ব্রিটিশ কোচ।

‘আমার দায়িত্ব নেয়ার পর থেকে এটাই বাংলাদেশের সেরা পারফরম্যান্স। পুরো ৯০ মিনিট আমরা ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি। ছেলেরা যে খেলা দেখিয়েছে তাতে প্রমাণ হচ্ছে সামনে আরও দারুণ সব ফল হবে। পরের খেলাতেও আমরা এই ধারা বজায় রাখতে চাই।’

কাতার ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস পরের ম্যাচে ভারতের বিপক্ষে দেখানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। ১৫ অক্টোবর বাছাইপর্বে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের সঙ্গে ম্যাচ লাল-সবুজদের। সেজন্য শুক্রবার সকাল ১০টায় দেশ ছাড়বেন জামাল-সুফিলরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT