চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা পাঠক-২০১৮: শেষ সপ্তাহের পুরস্কার বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকে চ্যানেল আই অনলাইন-রকমারি ডটকমের যৌথ আয়োজনে চলছিল সেরা পাঠক-২০১৮। মেলার শেষ দিনে শেষ সপ্তাহের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো মাসব্যাপী এ আয়োজন।

২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্যরকম প্রকাশনীর (স্টল নং ৪৫৭) সামনে দুই বিজয়ী হাবীব শাওন ও নাইমুর রহমান দুর্জয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রকমারি ডটকমের পাবলিক রিলেশন বিভাগের মেন্টর মাহমুদুল হাসান শাদী, রকমারি ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কাজী কাউসার সুইট, চ্যানেল আই অনলাইনের ডিজিটাল এবং মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর, হৃদয়ে মাটি ও মানুষের প্রধান গবেষক আদিত্য শাহীন।

রকমারি ডটকমের পাবলিক রিলেশন বিভাগের মেন্টর মাহমুদুল হাসান সাদী বলেন: সারাদেশে বই বিপণ পাশাপাশি পাঠক বৃদ্ধির জন্য কাজ করছে রকমারি ডটকম। এই আয়োজনে চ্যানেল আই অনলাইনকে পাশে পেয়ে আমরা গর্বিত।

চ্যানেল আই অনলাইনের ডিজিটাল এবং মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ বলেন: বইয়ের রিভিউ লেখার এই প্রতিযোগিতা ও পুরস্কার হিসেবে বই উপহার দেওয়াটা অভিনব এক আয়োজন। আমি আশা করি চ্যানেল আই অনলাইন এবং রকমারি শুধু বইমেলায় নয়, সারাবছর এমন আয়োজন করবে।

চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর আদিত্য শাহীন বলেন: পাঠক শুধু বই পড়ছেই না; বইয়ের উপর মন্তব্যও লিখছে। সেরা রিভিউ দাতাকে দেওয়া হচ্ছে বই। সব মিলিয়ে চ্যানেল আই অনলাইন এবং রকমারি ডটকমের এই চমৎকার আয়োজনটা দারুণ লেগেছে আমার কাছে। এর মধ্য দিয়ে পাঠকক তো বটেই, লেখকও সৃষ্টি হবে বলে মনে করি।

সেরা পাঠক-২০১৮: শেষ সপ্তাহের পুরষ্কার বিতরণ
Reneta

পুরস্কার বিজয়ী হাবীব শাওন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। অপর বিজয়ী নাইমুর রহমান দুর্জয় গুলশান কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

হাবীব শাওন লিখেছেন আশীফ এন্তাজ রবির ‘চন্দ্রমুখী’ নিয়ে। বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। নাইমুর রহমান দুর্জয় লিখেছেন ছড়ার বই ‘জোনাক জ্বলে কদম তলে’ নিয়ে। ছড়ার বইটির লেখক মঈন মুস্তাকিম

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮’র প্রথম দিন থেকে শুরু হয় চ্যানেল আই অনলাইন রকমারি ডটকম সেরা পাঠক ২০১৮। মেলা থেকে কেনা বইয়ের উপর ১০০ শব্দে মতামত লিখে [email protected] ঠিকানায় মেইল করতে বলা হয়। মেইল করে মন্তব্য জানানো ব্যক্তিদের মধ্য থেকে প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় দু’জন সেরা পাঠক।

মেলার প্রথম সপ্তাহ থেকে চলা এই প্রতিযোগিতার মাধ্যমে চ্যানেল আই অনলাইন ও রকামরি ডটকম চার সপ্তাহে আটজন পাঠকের হাতে মোট ছয় হাজার টাকার বুক কুপন তুলে দিল। এই কুপনের মাধ্যমে রকমারি ডটকম থেকে কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়াই পছন্দের বই নিতে পারবে বিজয়ীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেরা পাঠক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সেলোনা-মাদ্রিদকে এক করেছিলেন যে ফুটবলার

পরবর্তী

বাংলাদেশের বোলিং নিয়ে চিন্তিত সালাউদ্দিন

পরবর্তী
মোহাম্মদ সালাউদ্দিন

বাংলাদেশের বোলিং নিয়ে চিন্তিত সালাউদ্দিন

আইসিসির ‘ডিমেরিট’ সিদ্ধান্তের বিপক্ষে লড়বে বিসিবি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT