এপ্রিল দ্বিতীয় পক্ষের সেরা পাঠক সাদিয়া সুলতানা

সেরা পাঠক
অনলাইন বুকশপ ‘বাংলাবই’ এবং ‘চ্যানেল আই অনলাইন’ এর আয়োজনে বইয়ের রিভিউ লেখা প্রতিযোগিতায় এপ্রিল মাসের দ্বিতীয় পাক্ষিকে বিজয়ী হয়েছেন সাদিয়া সুলতানা।
স্মৃতি ভদ্রের ‘আলোক পুরীর ডাক’ বইয়ের রিভিউ লিখে তিনি এ পুরস্কার জিতে নেন। বিজয়ী সাদিয়া সুলতানা পুরস্কার হিসেবে পাবেন বাংলাবইয়ের সৌজন্যে তার পছন্দের বই।
আগামী ৫ মে বাংলাবই কার্যালয়ে সাদিয়া সুলতানার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কার জেতার পাশাপাশি সাদিয়া সুলতানার লেখা রিভিউটি প্রকাশ করা হবে চ্যানেল আই অনলাইনে।
“বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক-২০১৮” পাক্ষিক এই আয়োজন চলবে বছরব্যাপী। প্রতি মাসের প্রথম পনের দিনে একজন এবং পরের পনের দিনে একজন, মাসে মোট দুইজন বিজয়ী পাবেন এই সুযোগ। মে মাসের প্রথম পাক্ষিকের লেখা জমা দেওয়া যাবে ১৫ মে পর্যন্ত।
শুধুমাত্র ২০১৮ সালে প্রকাশিত বইয়ের রিভিউ লিখে প্রতি মাসে দু’জন পাবেন বাংলাবইয়ের সৌজন্যে এক হাজার টাকার নিজের পছন্দের বই।
প্রতি মাসের ১৫ তারিখ রাত বারটা পর্যন্ত প্রথম পাক্ষিক এবং মাসের শেষদিন রাত বারটা পর্যন্ত দ্বিতীয় পাক্ষিকের রিভিউ জমা দেওয়া যাবে।
রিভিউ মেইল করতে হবে sherapathok@gmail.com ঠিকানায়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
শুধুমাত্র ২০১৮ সালে প্রকাশিত যেকোন বইয়ের উপর ৩০০ থেকে ৫০০ শব্দে রিভিউ লিখতে হবে। রিভিউ লেখকের পুরো নাম, ছবি, মোবাইল নম্বর ও রিভিউকৃত বইয়ের প্রচ্ছদসহ রিভিউ পাঠাতে হবে sherapathok@gmail.com ঠিকানায়।
বিচারকমণ্ডলীর মাধ্যমে সেরা রিভিউ লেখা বাছাই করে লেখাটি চ্যানেল আই অনলাইনে প্রকাশ করা হবে। বিজয়ীকে দেওয়া হবে এক হাজার টাকার বুক কুপন। যার মাধ্যমে পছন্দের যেকোন বই কেনা যাবে বাংলাবই ডটকম থেকে।






