চ্যানেল আই অনলাইন ও রকমারি ডটকমের যৌথ উদ্যোগে ‘সেরা পাঠক-২০১৮’ দ্বিতীয় সপ্তাহে বিজয়ী হয়েছেন অমিত বণিক এবং সঞ্জয় সরকার। তারা দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাতে চ্যানেল আই প্রাঙ্গণে লটারির মাধ্যমে সেরা পাঠক নির্বাচন করা হয়। আগামী শনিবার বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্যরকম প্রকাশনীর (স্টল নং ৪৫৭) সামনে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রকমারি ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কাজী কাউসার সুইট, চ্যানেল আই অনলাইনের আউটপুটর এডিটর আব্দুল্লাহ আল সাফি এবং অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আহসান কামরুল।
অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’র প্রথম দিন থেকে শুরু হয় চ্যানেল আই অনলাইন-রকমারি ডটকম সেরা পাঠক-২০১৮। মেলা থেকে কেনা বইয়ের উপর ১০০ শব্দে মতামত লিখে [email protected] ঠিকানায় মেইল করতে বলা হয়। মেইল করে মন্তব্য জানানো ব্যক্তিদের মধ্য থেকে প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় দু’জন সেরা পাঠক।
তাদের প্রত্যেককে দেওয়া হয় রকমারির সৌজন্যে ৭৫০ টাকার বুক কুপন। যার মাধ্যমে রকমারি ডট কম থেকে পছন্দসই বই নিতে পারবেন। এই আয়োজন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।








