চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইন-রকমারি ‘সেরা পাঠক’ ৩য় সপ্তাহের পুরস্কার প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
সেরা পাঠক তৃতীয় সপ্তাহ

সেরা পাঠক তৃতীয় সপ্তাহ

চ্যানেল আই অনলাইন ও রকমারি ডটকমের যৌথ উদ্যোগে ‘সেরা পাঠক-২০১৮’ তৃতীয় সপ্তাহের বিজয়ী রোখসানা আমিন ও রাজীব নন্দীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

শনিবার অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্যরকম প্রকাশনীর (স্টল নং ৪৫৭) সামনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কাজী কাউসার সুইট, মাহবুব জামান, চ্যানেল আই অনলাইনের ফিচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর মিতুল আহমেদ ও স্পোর্টস এডিটর এম মেহেদী হাসান।

রোখসানা আমিন আনিসুল হকের বই ‘আলো-আঁধারের যাত্রী’ বইটি নিয়ে এবং রাজীব নন্দী মাহবুব-উল-হকের ‘লাল টিপ লাল শাড়ি’ বইটি নিয়ে মন্তব্য (রিভিউ) লিখে বিজয়ী হয়েছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাজী কাউসার আহমেদ সুইট বলেন, মেলা থেকে বইপ্রেমীরা যেন আরও বই কিনতে পারেন সেই লক্ষ্যে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আমাদের এই আয়োজন।

প্রতি সপ্তাহে দুইজন পাঠক রিভিউ লিখে জিতে নিতে পারেন পুরস্কার কুপন। কুপনের মাধ্যমে তারা পছন্দের বই কিনতে পারবেন রকমারি ডটকম থেকে।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’র প্রথম দিন থেকে শুরু হয় চ্যানেল আই অনলাইন-রকমারি ডটকম সেরা পাঠক-২০১৮। মেলা থেকে কেনা বইয়ের উপর ১০০ শব্দে মতামত লিখে [email protected] ঠিকানায় মেইল করতে বলা হয়। মেইল করে মন্তব্য জানানো ব্যক্তিদের মধ্য থেকে প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় দু’জন সেরা পাঠক।

Reneta

তাদের প্রত্যেককে দেওয়া হয় রকমারির সৌজন্যে ৭৫০ টাকার বুক কুপন। যার মাধ্যমে রকমারি ডট কম থেকে পছন্দসই বই নিতে পারবেন। এই আয়োজন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেষ সপ্তাহের বই আলোচনা পাঠানো যাবে ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে। মেলার শেষদিন ২৮ ফেব্রুয়ারি চতুর্থ  ও শেষ সপ্তাহের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেরা পাঠক-২০১৮
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দ্বিতীয় ম্যাচে ‘চেনা’ রূপে তামিম

পরবর্তী

বিরল রোগে আক্রান্ত আব্বাসের বায়োপসি

পরবর্তী

বিরল রোগে আক্রান্ত আব্বাসের বায়োপসি

বিসিবির অনুরোধে মাশরাফীর ‘না’

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT